আক্রান্ত ১২৩ জনের মধ্যে ৬৪ জনই ঢাকা শহরের

দেশে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনসহ এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২৩ জন। এর মধ্যে ঢাকা শহরেই ৬৪ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আজ সোমবার দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘১২৩ জনের মধ্যে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ঢাকার, ৬৪ জন। আর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত নারায়ণগঞ্জে, ২৩ জন। এছাড়া ঢাকার শহরের বাইরে ঢাকা জেলার বিভিন্ন উপজেলায় আরো ৪ জন আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৩৫ জনের মধ্যে ১২ জনই নারায়ণগঞ্জের বলেও জানান তিনি।

আরও