প্রশান্ত মহাসাগরে বাড়ছে অ্যাসিডের মাত্রা, ক্ষয়ে যাচ্ছে কাঁকড়ার খোলস

গবেষকরা বলছেন, প্রশান্ত মহাসাগরের পানি ক্রমেই অম্লীয় হয়ে উঠছে। এর প্রথম শিকার হচ্ছে ডানজিনেস কাঁকড়া। প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিম উপকূলে এ কাঁকড়ার বাণিজ্যিক মূল্য অপরিসীম। কিন্তু পিএইচের মাত্রা কমে যাওয়ার কারণে তাদের খোলসের অংশ বিশেষ গলে যাচ্ছে। একই সঙ্গে এসব কাঁকড়ার সংবেদনশীল অনেক প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাগরের পরিবেশে এ পরিবর্তন উপকূলীয় অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলতে পারে। গবেষকরা বলছেন, অ্যাসিডিটির কারণে কাঁকড়ার খোলস নষ্ট হওয়ার ঘটনাটি একেবাবে অপ্রত্যাশিত নয়, তবে এতো তাড়াতাড়ি এমন ঘটনা ঘটবে এটি তাদের ধারণাতে ছিল না।

প্রশান্ত মহাসাগরে অ্যাসিডের মাত্রা বাড়ছে। এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে উপকূলীয় এলাকার কাঁকড়ার খোলসে। অ্যাসিডিটির কারণে এসব কাঁকড়ার খোলস ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপকূলের বাসিন্দাদের উপার্জনের প্রধান উপায় কাঁকড়া শিকার। ফলে এরই মধ্যে তাদের জীবিকাতেও টান পড়তে শুরু করেছে। সম্প্রতি এক গবেষণায় এসব বেরিয়ে এসেছে। 

গবেষকরা বলছেন, প্রশান্ত মহাসাগরের পানি ক্রমেই অম্লীয় হয়ে উঠছে। এর প্রথম শিকার হচ্ছে ডানজিনেস কাঁকড়া। প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিম উপকূলে এ কাঁকড়ার বাণিজ্যিক মূল্য অপরিসীম। কিন্তু পিএইচের মাত্রা কমে যাওয়ার কারণে তাদের খোলসের অংশ বিশেষ গলে যাচ্ছে। একই সঙ্গে এসব কাঁকড়ার সংবেদনশীল অনেক প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে।  সাগরের পরিবেশে এ পরিবর্তন উপকূলীয় অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলতে পারে। গবেষকরা বলছেন, অ্যাসিডিটির কারণে কাঁকড়ার খোলস নষ্ট হওয়ার ঘটনাটি একেবাবে অপ্রত্যাশিত নয়, তবে এতো তাড়াতাড়ি এমন ঘটনা ঘটবে এটি তাদের ধারণাতে ছিল না।

গবেষকরা বলছেন, পানিতে অম্লতা বৃদ্ধির কারণে ডানজিনেস কাঁকড়ার লার্ভার নরম খোলস ক্ষয়ে যায়। এতে সহজেই তাদের শিকারী প্রাণীর পেটে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় এবং পানিতে ভাসার সক্ষমতাও কমে যায়। সেই সঙ্গে শিশু কাঁকড়াগুলোর বৃদ্ধির ব্যাহত হয়।

গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক সাদার্ন ক্যালিফোর্নিয়া কোস্টাল ওয়াটার রিসার্চ প্রজেক্টের জ্যেষ্ঠ বিজ্ঞানী নিনা বেডনারসেক বলেন, কাঁকড়াগুলো এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হওয়ার মানে হলো আমাদের এখনি সমুদ্রের খাদ্যশৃঙ্খলসহ অন্যান্য বিষয়ের প্রতি নজর দিতে হবে। তা না হলে অনেক দেরি হয়ে যাবে।

এ গবেষণা প্রতিবেদনটি চলতি মাসে সায়েন্স অব দ্য টোটাল এনভায়রনমেন্ট সাময়িকীতে প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ট অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের পৃষ্ঠপোষকতায় এ গবেষণা পরিচালিত হয়। সংস্থাটি সমুদ্রের অম্লতা এবং পিএইচ মাত্রা পরিবর্তনের কারণে উপকূলে কী ধরনের প্রভাব পড়ে তা নিয়ে গবেষণা করে।

গবেষকরা বলছেন, সাগরের অম্লতা বেড়ে যাওয়ার প্রধান কারণ হলো বায়ুমণ্ডল থেকে বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড পানিতে মিশে যাওয়া। এর ফলে পানির পিএইচ মাত্রা কমে যাচ্ছে। মহাসাগরের পানিতে অম্লতা বেড়ে গেলে বিশেষ করে উপকূলীয় এলাকায় পুষ্টি উৎপাদন ত্বরান্বিত হয়। এতে প্রচুর শৈবাল জন্ম নেয়, পানির তাপমাত্রা ও লবণাক্ততা বাড়ে। কিন্তু অম্লীয় পানিতে কার্বোনেট আয়নের উপস্থিতি কম থাকে। এ কারণে খোলসযুক্ত প্রাণী এবং কোরালের পক্ষে শরীরের শক্ত বহিঃকঙ্কাল তৈরি করতে পারাটা কঠিন হয়ে পড়ে।

পানির অম্লতা বৃদ্ধিতে শুধু কাঁকড়াই নয়- শামুক, ঝিনুক ও বিভিন্ন ধরনের প্লাঙ্কটন কার্বোনেট আয়নের অভাবে শক্ত বহিরাবরণ তৈরি করতে পারে না। এখন মানুষের পাশাপাশি সমুদ্রের প্রচুর প্রাণীও এগুলোর ওপর নির্ভরশীল, সেটি খাদ্য হোক আর অর্থনৈতিক নিরাপত্তাই হোক। ফলে সমুদ্রের অম্লতা বৃদ্ধি অদূর ভবিষ্যতে উপকূলীয় অর্থনীতিতে বড় বিপর্যয় ঢেকে আনতে পারে।

সূত্র: সিএনএন

আরও