অবশেষে নিরবতা ভাঙলেন প্রিন্স হ্যারি

লন্ডনে দাতব্য সংস্থা সেন্টাবালের তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় প্রথম রাজপদ ছাড়ার বিষয়ে খোলামেলা কথা বলেন প্রিন্স হ্যারি। এ সংস্থাটির সহপ্রতিষ্ঠাতাও তিনি। আফ্রিকার দক্ষিণাঞ্চলে এইচআইভি আক্রান্ত শিশুদের জন্য কাজ করে এ সংগঠন। বক্তৃতার শুরুতেই প্রিন্স হ্যারি বলেন, আমি অনুমান করতে পারি গত কয়েক সপ্তাহে আমার এবং আমার পরিবার সম্পর্কে আপনারা কী কী জেনেছেন

আনুষ্ঠানিকভাবে রাজপদ ও পদবি ছাড়ার ঘোষণার পর গতকাল রোববার প্রথম প্রকাশ্যে কথা বলেছেন প্রিন্স হ্যারি। তিনি বলেছেন,  সত্যিকার অর্থে রাজকীয় দায়িত্ব থকে পদত্যাগ না করে আমাদের কোনো উপায় ছিল না। খবর বিবিসি। 

একটি অনুষ্ঠানে বক্তৃতায় হ্যারি বলেন, তিনি এবং তার স্ত্রী মেগান সরকারি তহবিল না নিয়ে রানির সেবায় নিজেদের নিয়োজিত রাখতে চেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে তা সম্ভব নয়। তবে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তারা একেবারে দূরে সরে যাচ্ছেন না। যুক্তরাজ্য তার জন্মভূমি এবং ভালোবাসার জায়গা। তার এই ভালোবাসা সর্বদা অটুট থাকবে।

চলতি মাসে রাজপরিবারের সবাইকে হতবাক করে দিয়ে রাজকীয় দায়িত্ব থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত জানান প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল। পরিবারের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে আলোচনা না করেই এমন সিদ্ধান্ত নিয়ে মেগান-হ্যারি এক বিবৃতিতে জানান, অনেক ভেবেচিন্তেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। কিছু সময় তারা ব্রিটেন, বাকি সময় উত্তর আমেরিকায় কাটাবেন। মূলত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াই তাদের লক্ষ্য। তাদের এ সিদ্ধান্তে রীতিমতো হতাশ ও আহত হয় রাজপরিবার।  এ বিষয়ে সিদ্ধান্ত নিতে গত সোমবার হ্যারির সঙ্গে আলোচনায় বসেন রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যরা।

গত শনিবার বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল এখন থেকে নির্বিঘ্নে তাদের ব্যক্তিগত জীবন কাটাতে পারবেন। রানি এক বিবৃতিতে বলেন, হ্যারি, মেগান ও আর্চি সব সময়ই আমার পরিবারের স্নেহের সদস্য হয়েই থাকবে।

লন্ডনে দাতব্য সংস্থা সেন্টাবালের তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় প্রথম রাজপদ ছাড়ার বিষয়ে খোলামেলা কথা বলেন প্রিন্স হ্যারি। এ সংস্থাটির সহপ্রতিষ্ঠাতাও তিনি। আফ্রিকার দক্ষিণাঞ্চলে এইচআইভি আক্রান্ত শিশুদের জন্য কাজ করে  এ সংগঠন। বক্তৃতার শুরুতেই প্রিন্স হ্যারি বলেন, আমি অনুমান করতে পারি গত কয়েক সপ্তাহে আমার এবং আমার পরিবার সম্পর্কে আপনারা কী কী জেনেছেন এবং পড়েছেন। একজন প্রিন্স বা ডিউক হিসেবে নয়, হ্যারি হিসেবে আমি ঘটনার সত্যতা আপনাদের সামনে তুলে ধরতে চাই।’ এসময় রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি সম্মান জানিয়ে বলেন, আমার দাদী, কমান্ডার ইন চিফের প্রতি আমার পরম শ্রদ্ধা অম্লান থাকবে। 

হ্যারি বলেন, রানি, সরকারি তহবিল ছাড়াই কমওয়েলথ এবং সামরিক বাহিনীর জন্য আমাদের কাজ করে যাওয়ার ইচ্ছে ছিল। দুর্ভাগ্যবশত সেটি আর সম্ভব হচ্ছে না। আমি কে বা আমি কতোটা আন্তরিক সেটির ভিত্তিতে এসবের কোনো বদল আসবে না এটা জেনেই আমি ওই প্রস্তাব গ্রহণ করেছি।

এই বসন্ত থেকে আর রাজকীয় পদবি ব্যবহার করতে পারবেন না ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল। রাজকীয় সব দায়িত্ব থেকে বিরত থাকবেন তারা। পাশাপাশি সামরিক পদও ছাড়বেন হ্যারি। তারা আর রাজ তহবিলের টাকা বরাদ্দ পাবেন না এবং রানির প্রতিনিধিত্ব করবেন না। সেই সঙ্গে হ্যারি  কমওয়েলথের ইয়ুথ অ্যাম্বাসেডরের পদও হারাবেন।

আরো পড়ুন

রাজপদ ছাড়ায় যা হারাবেন হ্যারি-মেগান দম্পতি

প্রাসাদ ছেড়ে কানাডাই কেন হ্যারি-মেগানের পছন্দ

আরও