ইলেকট্রিক কারে কপাল পুড়বে ৪ লক্ষাধিক জার্মান কর্মীর

পরিবেশবান্ধব বিদ্যুৎ চালিত গাড়ির ব্যবহার জীবাশ্ম জ্বালানি চালিত গাড়িকে ছাড়িয়ে যাওয়ার কারণে এক দশকের মধ্যে জার্মানির ৪ লাখ ১০ হাজার মানুষ চাকরি হারাবে। শুধু ইঞ্জিন ও ট্রান্সমিশন উৎপাদন খাতেই ৮৮ হাজার চাকরি ঝুঁকিতে পড়বে বলে ধারণা করা হচ্ছে। জার্মান সরকারের উপদেষ্টা কাউন্সিলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় পত্রিকা ডেইলি হান্ডেলসব্লাট। খবর রয়টার্স।

উপদেষ্টা কাউন্সিল ন্যাশনাল প্লাটফর্ম ফর দ্য ফিউচার অব মবিলিটির (এনপিএম) চেয়ারম্যান হেনিং কাগারমানের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, বিদ্যুৎ চালিত গাড়ির যন্ত্রাংশের সংখ্যা জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ির তুলনায় অনেক কম। তাছাড়া অন্তর্দাহ ইঞ্জিনের মতো এসব গাড়ির রক্ষণাবেক্ষণও অতোটা লাগে না। ফলে স্বাভাবিকভাবেই অনেক প্রডাকশন লাইন অপ্রয়োজনীয় হয়ে পড়বে। 

কাগারমান আরো বলেন, গাড়ি নির্মাণ আরো বেশি স্বয়ংক্রিয় হবে এবং বর্তমান চাহিদার তুলনায় যথেষ্ট কর্মসংস্থান তৈরির সুযোগ থাকবে না। 

২০১৮ সালে জার্মানির গাড়ি শিল্পের কর্মসংস্থান বাজার সবচেয়ে চাঙা ছিল। সে বছর দেশটিতে এখাতে কর্মসংস্থান ৮ লাখ ৪৩ হাজারে পৌঁছায়। ১৯৯১ সালের পর এটি সর্বোচ্চ।

জার্মানির গাড়ি শিল্পের প্রধান সংগঠন ভিডিএ গত ডিসেম্বরে জানায়, আন্তর্জাতিক বাজারে গাড়ি বিক্রি কমে যাচ্ছে। ২০২০ সালে তারা আরো কর্মী ছাঁটাই করতে পারে। তবে তারা মনে করছে, এনপিএম ভবিষ্যৎ ‘অবাস্তব চরম নাজুক পরস্থিতির’ ধারণার ওপর ভিত্তি করে এ পূর্বাভাস দিয়েছে।

ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানি। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গাড়ি শিল্পের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমাতে ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত চাপের পরিপ্রেক্ষিতে দেশটি বিদ্যুৎ চালিত গাড়ি নির্মাণ বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে।

আরও