স্কুলছাত্রীকে আটকে রেখে দুদিন ধরে সংঘবদ্ধ ধর্ষণ, দুই আসামি রিমান্ডে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে আটকে রেখে দুদিন ধরে সংঘবদ্ধভাবে ধর্ষণের মামলায় দুই আসামিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাউছার আহমেদের আদালতে আসামি তৌসিফ ও আফজালকে হাজির করে প্রত্যেকের সাতদিনের করে রিমান্ড আবেদন করে পুলিশ। পরে রিমান্ড শুনানি শেষে আদালত দুই আসামিকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে আটকে রেখে দুদিন ধরে সংঘবদ্ধভাবে ধর্ষণের মামলায় দুই আসামিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাউছার আহমেদের আদালতে আসামি তৌসিফ ও আফজালকে হাজির করে প্রত্যেকের সাতদিনের করে রিমান্ড আবেদন করে পুলিশ। পরে রিমান্ড শুনানি শেষে আদালত দুই আসামিকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করে।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, গত বৃহস্পতিবার ধর্ষণে অভিযুক্ত তৌসিফ ওই ছাত্রীর কাছ থেকে ৫০০ টাকা নেয়। ধারের টাকা ফেরত দেয়ার কথা বলে গত বুবধার গন্ধবপুর বাস স্ট্যান্ডে ডেকে আনে। টাকা নিয়ে বাড়ি ফেরার পথে তৌসিফ, আফজাল, সোহানসহ কয়েকজনে মিলে ওই ছাত্রীকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে দুই দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ শেষে শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নির্যাতনের শিকার শিক্ষার্থীর মা বাদি হয়ে রূপগঞ্জ থানায় তৌসিফ, আফজাল, আবু সুফিয়ান সোহান ও তানভীর চারজনের নাম উল্লেখ করে ধর্ষণ মামলা দায়ের করে। পরে গেল শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তৌসিফ ও আফজালকে গ্রেফতার করে।

এদিকে মামলার অপর আসামি আবু সুফিয়ান ফেন্সিডিলসহ আশুগঞ্জ থানায় গ্রেফতার করলে পুলিশ তাকে এ ধর্ষণ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে। ওসি মাহমুদুল হাসান জানান, ধর্ষণ মামলার আরেক আসামি তারাবো পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সুফিয়ান সোহান নরসিংদীর আশুগঞ্জ থানায় মাদকসহ গ্রেফতার করে পুলিশ। যে কারণে তাকে ওই আসামিকে ধর্ষণ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

অপর আসামি তানভীরকে পুলিশ গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আরও