সাবমেরিন কেবল কোম্পানির পর্ষদ সভা ২৮ জানুয়ারি

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) পরিচালনা পর্ষদের সভা ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯ টাকা ৭৮ পয়সা।

এদিকে সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরে বিএসসিসিএলের ইপিএস হয়েছে ৩ টাকা ৫৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৪ পয়সা। ৩০ জুন এনএভিপিএস দাঁড়ায় ৩৮ টাকা ৭৪ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৫ টাকা ৬৮ পয়সা। সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিএসসিসিএল। এ কারণে কোম্পানিটির শেয়ারকে ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করেছে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল বিএসসিসিএল। তার আগে ২০১৭ হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এছাড়া ২০১৬ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানির শেয়ারহোল্ডাররা।

আরও