কংগ্রেসকে অন্ধকারে রেখেই ইরাকে ট্রাম্পের সামরিক অভিযান

তৃতীয় একটি দেশের মাটিতে সামরিক অভিযান চালিয়ে ইরানের রেভল্যুশনারি গার্ডের অভিজাত কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ অভিযানের বিষয়ে কিছু জানতো না মার্কিন কংগ্রেস। প্রয়োজনীয় অনুমতি ছাড়া এ ধরনের পদক্ষেপের কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ওপর আঘাত আসতে পারে, বিঘ্নিত হতে পারে জাতীয় নিরাপত্তা- এমনটাই মনে করছেন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব

তৃতীয় একটি দেশের মাটিতে সামরিক অভিযান চালিয়ে ইরানের রেভল্যুশনারি গার্ডের অভিজাত কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ অভিযানের বিষয়ে কিছু জানতো না মার্কিন কংগ্রেস। প্রয়োজনীয় অনুমতি ছাড়া এ ধরনের পদক্ষেপের কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ওপর আঘাত আসতে পারে, বিঘ্নিত হতে পারে জাতীয় নিরাপত্তা- এমনটাই মনে করছেন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। খবর এএফপি ও আল জাজিরা। 

শুক্রবার ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখী সোলায়মানির গাড়িবহরে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা এ তারকা জেনারেলসহ বেশ কয়েকজন নিহত হন। পেন্টাগনের পক্ষ থেকে কাসেম সোলাইমানির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কাসেম সোলাইমানির ওপর হামলা চালানো হয়েছে। ভবিষ্যতে ইরানের পক্ষ থেকে যেকোনো হামলার পরিকল্পনা নস্যাৎ করতে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পরপরই টুইট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। 

তবে কাসেম সোলাইমানির ওপর হামলার ঘটনায় মার্কিন কংগ্রেসকে পেন্টাগন ও প্রেসিডেন্টের দফতরের পক্ষ থেকে পুরোপুরি অন্ধকারে রাখা হয়েছিল বলে জানিয়েছেন ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যানরা। এক বিবৃতিতে তারা জানান, বিদেশের মাটিতে এ ধরনের হামলার ক্ষেত্রে কংগ্রেসের অনুমতি নিতে হয়। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত এ হামলায় তা নেয়া হয়নি। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ব্যাপারে কংগ্রেসকে আগাম কিছুই জানাননি। 

ন্যান্সি পেলোসি বলেন, আমেরিকানদের জীবন ও স্বার্থের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসন ও রাজনৈতিক নেতাদের অন্যতম দায়িত্ব। আমরা কোনভাবেই উদ্দেশ্যমূলক পদক্ষেপের মাধ্যমে মার্কিন কর্মকর্তা, কূটনীতিকদের জীবন ও মার্কিন স্বার্থকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারিনা। এ ধরনের বিমান হামলা আগামী দিনগুলোতে মার্কিন স্বার্থের ওপর ভয়াবহ আঘাত বয়ে আনতে পারে। কংগ্রেসের সাথে পরামর্শ ছাড়া এ ধরনের উদ্যোগ জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হতে পারে।  

ডেমোক্র্যাট দলীয় অপর কংগ্রেসম্যান অ্যাডাম স্কিফ টুইট বার্তায় বলেন, এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের সম্ভাবনা তৈরি করতে পারে। মার্কিন জনগণ ইরানের সঙ্গে কোনো যুদ্ধ চায় না।

কংগ্রেসম্যান জাস্টিন আমাস বলেন, মার্কিন সংবিধান কংগ্রেসকে যুদ্ধ ঘোষণার ক্ষমতা দিয়েছে। কোথাও হামলা পরিচালনার অনুমতি প্রদানের কর্তৃপক্ষও কংগ্রেস ও সিনেট। সোলাইমানি মোস্ট ওয়ান্টেড শত্রু ছিলেন। তবে তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেয়া আগে সংবিধান মেনে অনুমতি নেয়া জরুরি ছিল। 

তবে বিমান হামলা চালিয়ে মোস্ট ওয়ান্টেড এ জেনারেলকে হত্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি বলেন, বরাবরের মতো আমেরিকানদের স্বার্থের পক্ষে অবস্থান নেয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ।

উল্লেখ্য, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে একটি দুর্নীতি তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদমায়ার জেলেনস্কির ওপর চাপ প্রয়োগের অভিযোগে নিম্নকক্ষে  অভিশংসিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চূড়ান্ত মীমাংসার বিষয়টি এখন উচ্চকক্ষে (সিনেট) যাওয়ার অপেক্ষায় রয়েছে।

ট্রাম্পের নির্দেশে ইরাকে ইরানি জেনারেলকে হত্যা

ইরানি জেনারেল হত্যাকাণ্ডে বেড়েছে জ্বালানি তেলের দাম, অস্থিরতার শঙ্কা

ইরান-যুক্তরাষ্ট্র তিক্ত-মধুর সম্পর্কের ইতিহাস

আরও