সংরক্ষিত নারী
আসনের সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পী আর নেই। চারদিন লাইফ সাপোর্টে থাকার
পর গতকাল সকাল ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)
তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি
... রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৯ বছর।
তিনি নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ২৮ ডিসেম্বর শ্বাসকষ্টজনিত জটিলতায়
আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ফজিলাতুন্নেসা বাপ্পী।
ফজিলাতুন্নেসার
মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী
শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার
ফজলে রাব্বি মিয়া।
ফজিলাতুন্নেসা
বাপ্পী সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি)
প্রসিকিউটর এবং সুপ্রিম
কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়ার সময়
থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। নবম ও দশম জাতীয় সংসদে সংরক্ষিত
আসনে তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।