সাধারণ শিক্ষায় যুক্ত হচ্ছে ভোকেশনাল কোর্স: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী ২০২০ সাল থেকে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হচ্ছে। এবং আগামী ২০২১ সালে দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত দু’টি করে ট্রেড চালুর পরিকল্পনা রয়েছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী ২০২০ সাল থেকে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হচ্ছে। এবং আগামী ২০২১ সালে দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত দু’টি করে ট্রেড চালুর পরিকল্পনা রয়েছে।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে চাঁদপুরের বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের পুর্নমিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এসময় তিনি বলেন, ট্রেডগুলো চালু করা হচ্ছে যেন শিক্ষার্থীরা নিজেদের কর্মক্ষম করে তুলতে পারে।

শিক্ষামন্ত্রী বলেন, বছরের শুরুতে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান অসদুপায় অবলম্বন করে। আমরা সেসব শিক্ষা প্রতিষ্ঠানের ওপর কড়া নজর রাখছি। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা চাই। তাতে আমাদের কাজগুলো সহজ হবে।

চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমাদের দক্ষতা সম্পন্ন জনশক্তি প্রয়োজন জানিয়ে দীপু মনি বলেন, শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে আমরা শিক্ষা কারিকুলামে পরিবর্তন এনেছি। শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে। শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা হচ্ছে। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন আমাদের প্রধান লক্ষ্য।

পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি শহীদ উল্যাহ মাস্টার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নাঈম দুলাল পাটওয়ারী।

আরও