রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্য আটক: র‌্যাব

রাজধানীর মিরপুর এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি দল আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে আটক করেছে র‌্যাব। বুধবার রাতে তাদের আটক করা হয়।

রাজধানীর মিরপুর এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি দল আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে আটক করেছে র‌্যাব। বুধবার রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. আরিফুল করিম চৌধুরী (৩৮), মেহেদী হাসান শাকিল (২০),  আব্দুল্লাহ আল মামুন (১৮) এবং নাজমুল হাসান (২৯)।
 
র‌্যাব-৪ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাহআলী থানাধীন রাইনখোলা ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকা থেকে বুধবার রাতে ওই চারজনকে আটক করা হয়।

তিনি বলেন, আটকের সময় তাদের কাছ থেকে বেশ কিছু উগ্র মতবাদের পুস্তিকা ও সংগঠনের লিফলেট উদ্ধার করা হয়। এবিষয় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

আরও