সেরা করপোরেট পুরস্কার পেল সামিট পাওয়ার

সামিট পাওয়ার লিমিটেড দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত সেরা করপোরেট অ্যাওয়ার্ড ২০১৮ অনুষ্ঠানে বিদ্যুৎ উৎপাদন ক্যাটাগরিতে আবারো প্রথম পুরস্কার অর্জন করেছে।

সামিট পাওয়ার লিমিটেড দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত সেরা করপোরেট অ্যাওয়ার্ড ২০১৮ অনুষ্ঠানে বিদ্যুৎ উৎপাদন ক্যাটাগরিতে আবারো প্রথম পুরস্কার অর্জন করেছে। এর মধ্য দিয়ে টানা সপ্তমবারের মতো করপোরেট সুশাসনের জন্য আইসিএমএবির এ স্বীকৃতি অর্জন করল সামিট পাওয়ার। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ১৫ ডিসেম্বর এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামিট গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. ফরিদ খান, পরিচালক আজিজা আজিজ খান, সামিট পাওয়ারের এমডি লে. জে. (অব.) প্রকৌশলী আবদুল ওয়াদুদ, সামিট গাজীপুর ২ পাওয়ার ও এইস অ্যালায়েন্স পাওয়ারের এমডি প্রকৌশলী মোজাম্মেল হোসেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান (বিএসইসি) ড. এম খায়রুল হোসেন, আইসিএমএবির সিএবিসি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলী নেওয়াজ ও আইসিএমএবির প্রেসিডেন্ট এম আবুল কালাম মজুমদার। —বিজ্ঞপ্তি

আরও