প্রতি বছরের মতো এবারো কুর্মিটোলা গলফ
ক্লাবে শুরু হয়েছে দশম সামিট প্রফেশনাল ও ২৪তম সামিট কাপ গলফ টুর্নামেন্ট। গতকাল
শুরু হওয়া ছয় দিনব্যাপী এবারের টুর্নামেন্টে সাতশর বেশি অ্যামেচার এবং পেশাদার
গলফার অংশগ্রহণ করবেন।
এ বছর অনুষ্ঠিত গলফ টুর্নামেন্টের
পেশাদার গলফারদের প্রতিযোগিতায় বিজয়ীদের ১৫ লাখ টাকার সমমূল্যের পুরস্কার দেয়া
হবে। বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশন (বিপিজিএ) এবং
কুর্মিটোলা গলফ ক্লাব (কেজিসি) টুর্নামেন্টটি আয়োজন করছে। সামিট গ্রুপ এ টুর্নামেন্টের টাইটেল
স্পন্সর।
২০ ডিসেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠান
আয়োজনের মাধ্যমে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। পুরস্কার বিতরণী
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ
হাসান।
উল্লেখ্য, করপোরেট
সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে সামিট গ্রুপ বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প-সংস্কৃতি, ক্রীড়াসহ
বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। ক্রীড়াক্ষেত্রে অবদানস্বরূপ সামিট প্রফেশনাল এবং
সামিট কাপ গলফ টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে দুই দশকেরও বেশি সময় ধরে দেশে গলফ
খেলাটিকে জনপ্রিয় করার চেষ্টা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। —বিজ্ঞপ্তি