রুম্পা হতার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পা হতার বিচারের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পা হতার বিচারের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। 

আজ রবিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মানববন্ধনে রুম্পা হতার বিচারের দাবি করে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এ পি এম সোহেল, নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক খান শাহরিয়ার ফয়সাল, মাহমুদুল হাসান, জান্নাত বিভাসহ অন্যান্য শিক্ষার্থীরা।

রুম্পা হতার দ্রুত বিচার দাবি করে মানববন্ধনে বক্তারা বলেন, অন্যান্য হত্যর বিচার যেমন দ্রুত হয়েছে তেমনি রুম্পা হত্যার বিচার করতে হবে। যেখানে একজন পুলিশ কর্মকর্তার মেয়ের নিরাপত্তা নেই সেখানে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার নিশ্চয়তা কোথায়।

আরও