লংকাবাংলা ফিন্যান্স বার্ষিক প্রতিবেদনে সেরা

লংকাবাংলা ফিন্যান্স ফিন্যান্সিয়াল সার্ভিস ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম হিসেবে সাফা বিপিএ ২০১৮ পুরস্কার লাভ করেছে। একই সঙ্গে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) লংকাবাংলাকে ১৯তম জাতীয় আইসিএবি ২০১৮-এ বার্ষিক প্রতিবেদনের জন্য যৌথভাবে প্রথম এবং ইন্টিগ্রেটেড রিপোর্টিং বিভাগে যৌথভাবে তৃতীয় সেরার পুরস্কারে ভূষিত করেছে।

লংকাবাংলা ফিন্যান্স ফিন্যান্সিয়াল সার্ভিস ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম হিসেবে সাফা বিপিএ ২০১৮ পুরস্কার লাভ করেছে। একই সঙ্গে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) লংকাবাংলাকে ১৯তম জাতীয় আইসিএবি ২০১৮-এ বার্ষিক প্রতিবেদনের জন্য যৌথভাবে প্রথম এবং ইন্টিগ্রেটেড রিপোর্টিং বিভাগে যৌথভাবে তৃতীয় সেরার পুরস্কারে ভূষিত করেছে। ৩০ নভেম্বর এ উপলক্ষে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে লংকাবাংলা ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার ও প্রধান অর্থনৈতিক কর্মকর্তা শামীম আল মামুন পুরস্কারগুলো গ্রহণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি

আরও