নভেম্বরে মন্থর শ্রীলংকার বার্ষিক মূল্যস্ফীতি

চলতি বছরের নভেম্বরে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলংকার বার্ষিক মূল্যস্ফীতি মন্থর হয়ে ৪ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে। দেশটির সরকারি পরিসংখ্যান দপ্তরের তথ্যে এ তথ্য উঠে এসেছে। অক্টোবরে শ্রীলংকার মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৩ শতাংশ। খবর: ইকোনমি নেক্সট।

সরকারি পরিসংখ্যান অনুসারে, নভেম্বরে দেশটির মূল্যসূচক দশমিক ৩ শতাংশ বাড়তে দেখা গেছে। ফলে গত মাসে কলম্বো কনজিউমার প্রাইজ ইনডেক্স ১৩১ দশমিক ৩ পয়েন্ট থেকে বেড়ে ১৩১ দশমিক ৭ পয়েন্টে দাঁড়িয়েছে। গত বছরের নভেম্বরে সূচকটিতে ১ দশমিক ৩ শতাংশ উল্লম্ফন দেখা গিয়েছিল।

মূলত বেজ-ইফেক্টের কারণে নভেম্বরে বার্ষিক মূল্যস্ফীতিতে পতন ঘটেছে।

এদিকে মাসিক ব্যয়ভিত্তিক জ্বালানি মূল্যনির্ধারণ পদ্ধতি বাতিল করতে যাচ্ছে শ্রীলংকা। দেশটির নবনিযুক্ত জ্বালানি প্রতিমন্ত্রী রোহিথা আবেগুনওয়ার্দানা এ কথা জানিয়েছেন। শ্রীলংকার নিউজ ফার্স্ট টেলিভিশন প্রতিমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানায়, দেশটিতে জ্বালানি মূল্যনির্ধারণের কোনো ফর্মুলা থাকবে না।     

আরও