সাতক্ষীরায় ৯ ভুয়া পরীক্ষার্থীসহ শিক্ষক আটক

সাতক্ষীরার দেবহাটায় ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় জালিয়াতির আশ্রয় গ্রহণ করে অন্য শিক্ষার্থীদের স্থলে পরীক্ষায় অংশগ্রহণের অভিযোগে নয় ভুয়া পরীক্ষার্থীসহ এক মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে।

সাতক্ষীরার দেবহাটায় ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় জালিয়াতির আশ্রয় গ্রহণ করে অন্য শিক্ষার্থীদের স্থলে পরীক্ষায় অংশগ্রহণের অভিযোগে ৯ ভুয়া পরীক্ষার্থীসহ এক মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে দেবহাটার সখিপুর দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটক নুরুল ইসলাম উত্তর পারুলিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক।

এছাড়া আটক ভুয়া শিক্ষার্থীরা উত্তর পারুলিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের স্থলে পরীক্ষা দিচ্ছিল। তারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত। দেবহাটা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন বলেন, শিক্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।



আরও