গোলটেবিল বৈঠকে বক্তারা

দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হবে ফাইবার অপটিক

দেশে যুব কর্মসংস্থানের অন্যতম চ্যালেঞ্জ মানসম্পন্ন কর্মসংস্থান। অন্যতম আরেকটি চ্যালেঞ্জ হলো বৈষম্য, যার শিকার হন অধিকাংশ নারী। সরকারের সহযোগিতায় নিজ তাগিদেই এ বৈষম্য দূর করতে হবে। শিক্ষিত হওয়ার পাশাপাশি দক্ষতাও বৃদ্ধি করতে হবে নারীদের। সার্বিকভাবে চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে খাপ খাইয়ে নিতে দেশের জনগোষ্ঠীকে প্রস্তুত হতে হবে।

দেশে যুব কর্মসংস্থানের অন্যতম চ্যালেঞ্জ মানসম্পন্ন কর্মসংস্থান। অন্যতম আরেকটি চ্যালেঞ্জ হলো বৈষম্য, যার শিকার হন অধিকাংশ নারী। সরকারের সহযোগিতায় নিজ তাগিদেই এ বৈষম্য দূর করতে হবে। শিক্ষিত হওয়ার পাশাপাশি দক্ষতাও বৃদ্ধি করতে হবে নারীদের। সার্বিকভাবে চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে খাপ খাইয়ে নিতে দেশের জনগোষ্ঠীকে প্রস্তুত হতে হবে। এ প্রস্তুতির অংশ হিসেবে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হবে ফাইবার অপটিক। রাজধানীর বনানীতে গতকাল একটি হোটেলে অনুষ্ঠিত হয় ‘ইয়ুথ এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ: চ্যালেঞ্জেস অ্যান্ড প্রসপেক্ট’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তাদের বক্তব্যে এসব কথা উঠে আসে।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত প্রিজম প্রকল্পের সহায়তায় এ গোলটেবিলের আয়োজন করে উইমেন এন্ট্রাপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডব্লিউইএবি)।

আলোচনায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। গেস্ট অব অনার ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। কি-নোট উপস্থাপন করেন প্রিজমের দলনেতা আলী সাবেত। স্বাগত বক্তব্য ও আলোচনায় সভাপতির ভূমিকায় ছিলেন ডব্লিউইএবি প্রতিষ্ঠাতা সভাপতি নাসরিন ফাতেমা আওয়াল নাসরিন আওয়াল। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাফিজুল হক, ইউরোপীয় ইউনিয়নের ফার্স্ট সেক্রেটারি এবং এডুকেশন ও হিউম্যান ডেভেলপমেন্টের টিম লিডার হানস ল্যামব্রেথ।

গেস্ট অব অনারের বক্তব্যে ড. গওহর রিজভী বলেন, নারী প্রশিক্ষণ ও শিক্ষা নিশ্চিত করার প্রয়োজন আমাদের আছে। এটা ছাড়া বৈষম্য কমবে না। পরিবারসহ সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্যমূলক মানসিকতা বিরাজ করছে। বৈষম্যমূলক আচরণ করছে, এমন মানুষ সিদ্ধান্ত নেয়ার দায়িত্বেও রয়েছে। এ পরিস্থিতির পরিবর্তন না হলে সমাজ কীভাবে এগিয়ে যাবে? জাইকা এসএমই খাতের জন্য একটি বড় অংকের টাকা দিয়েছে, যা এখনো অব্যবহূত। বিনিয়োগের জন্য অর্থ আছে, তবে সে অর্থ উদ্যোক্তারা পাচ্ছেন না।

প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, সরকারের দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে প্রশিক্ষণ ও কর্মশালার একটি

মানসম্মত এবং অভিন্ন কারিকুলাম করা হবে, যাতে প্রশিক্ষণের মানদণ্ড বজায় থাকে। দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ফাইবার অপটিকের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আরও