হেপাটাইটিস এ

কারা ঝুঁকিতে ও প্রতিরোধে করণীয়

হেপাটাইটিস ‘এ’ ভাইরাসের টিকা নেননি কিংবা অতীতে এ রোগে আক্রান্ত হননি—এমন যেকোনো ব্যক্তিই এতে সংক্রমিত হতে পারেন।

তবে যেসব এলাকায় এ ভাইরাসের প্রাদুর্ভাব বেশি সেখানে সাধারণত শৈশবের শুরুর দিকেই অনেকে হেপাটাইটিস ‘এ’-তে আক্রান্ত হয়ে থাকে।

যাদের ঝুঁকি বেশি

 অস্বাস্থ্যকর স্যানিটেশন/ পয়োনিষ্কাশন ব্যবস্থা

 নিরাপদ পানির অভাব

 সংক্রমিত ব্যক্তির সঙ্গে একই

পরিবারে বসবাস করা

 মাদকদ্রব্য গ্রহণ

 রোগ প্রতিরোধক্ষমতা বা টিকা না নিয়ে উচ্চ প্রাদুর্ভাবের এলাকাগুলোয় ভ্রমণ করা

প্রতিরোধ

হেপাটাইটিস ‘এ’ মোকাবেলার সবচেয়ে কার্যকর উপায়গুলো হলো স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও টিকাদান।

নিচের পদক্ষেপগুলোর মাধ্যমে হেপাটাইটিস ‘এ’-এর বিস্তার কমিয়ে আনা সম্ভব:

 নিরাপদ খাবার পানির পর্যাপ্ত সরবরাহ

 জনবসতিগুলোয় সঠিক ও উপযুক্ত পয়োনিষ্কাশন ব্যবস্থা

 ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা। যেমন খাবারের আগে ও শৌচাগার ব্যবহারের পর নিয়মিত হাত ধোয়া এবং

 পরিচ্ছন্নতা বজায় রাখা

আন্তর্জাতিকভাবে ইনজেকশনের মাধ্যমে নেয়ার মতো বেশ কয়েকটি নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভেটেড হেপাটাইটিস ‘এ’ টিকা রয়েছে। এ সবক’টি টিকাই ভাইরাসের বিরুদ্ধে একই ধরনের সুরক্ষা দেয় এবং এগুলোর পার্শ্বপ্রতিক্রিয়াও প্রায় একই রকম। এক বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো টিকার অনুমোদন দেয়া হয়নি। তবে চীনে এ ভাইরাসের একটি লাইভ অ্যাটেনুয়েটেড (জীবন্ত কিন্তু দুর্বল করা জীবাণু) টিকাও পাওয়া যায়।

আরও