নিয়ন্ত্রণে রাখলেই সম্ভব স্বাভাবিক জীবন

সোরিয়াসিস একটি দীর্ঘমেয়াদি চর্মরোগ, যা সংক্রামক নয়।

এ রোগে সাধারণত হাঁটু, কনুই, মাথার ত্বক, হাত-পা বা পিঠে লালচে দাগের ওপর রুপালি-সাদা খসখসে আঁশ জমে এবং চুলকানি বা ব্যথা হতে পারে। বংশগত কারণ, মানসিক চাপ, স্থূলতা, ত্বকে আঘাত, অতিরিক্ত রোদ এবং কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় রোগটি দেখা দিতে বা বেড়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে নখ ও অস্থিসন্ধিও আক্রান্ত হয়, এমনকি হৃদরোগের ঝুঁকিও বাড়তে পারে। সোরিয়াসিস পুরোপুরি নিরাময় করা না গেলেও নিয়মিত চিকিৎসা, প্রয়োজন অনুযায়ী মলম, ওষুধ বা ফটোথেরাপির মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। পাশাপাশি ত্বক সবসময় আর্দ্র রাখা, অতিরিক্ত সাবান ব্যবহার এড়িয়ে চলা, নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার, ধূমপান পরিহার, মানসিক চাপ কমানো এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে রোগ নিয়ে স্বাভাবিক জীবনযাপন করা যায়। ত্বকে অস্বাভাবিক পরিবর্তন বা দীর্ঘদিনের খসখসে দাগ দেখা দিলে দ্রুত চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেয়া উচিত।

আরও