লিভার সিরোসিস প্রতিরোধে এখনই সচেতন হোন

লিভার সিরোসিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যাতে লিভারের সুস্থ কোষ নষ্ট হয়ে সেখানে ফাইব্রোসিস বা দাগ তৈরি হয়।

দীর্ঘদিনের হেপাটাইটিস বি ও সি সংক্রমণ, ফ্যাটি লিভার, অতিরিক্ত মদ্যপান, স্থূলতা ও ডায়াবেটিসসহ বিভিন্ন কারণে এ রোগ হতে পারে। শুরুতে তেমন উপসর্গ না থাকলেও রোগ বাড়লে জন্ডিস, পেটে পানি জমা, অরুচি, দুর্বলতা, রক্তবমি ও স্মৃতিভ্রমের মতো জটিলতা দেখা দিতে পারে। রোগের কারণ শনাক্ত করে চিকিৎসা ও জীবনযাপনে পরিবর্তনের মাধ্যমে এর অগ্রগতি নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই হেপাটাইটিস বি টিকা নেয়া, ওজন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর খাবার গ্রহণ, মদ্যপান ও ধূমপান এড়িয়ে চলা এবং নিরাপদ রক্ত গ্রহণের মতো বিষয়ে সচেতন হওয়া জরুরি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শও লিভার সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ।

আরও