সড়কে ট্রাক থামিয়ে খাবারের খোঁজ করছিল ক্ষুধার্ত হাতি

প্রত্যক্ষদর্শীরা জানায়, একা ঘোরাফেরা করা হাতিটি সম্ভবত তার দলের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এরপর হঠাৎ করে চলন্ত ট্রাকের সামনে এসে দাঁড়িয়ে একের পর এক গাড়ি থামাতে শুরু করে। বেশিরভাগ ট্রাকই ছিল অ্যালুমিনিয়াম বোঝাই। তবে হাতিটি মূলত খাবারের সন্ধানেই ছিল।

রাস্তায় হঠাৎ এক বন্য হাতির আবির্ভাবে চাঞ্চল্য ছড়িয়েছে ভারতের উড়িষ্যার সুন্দরগড় জেলায়। খাবারের খোঁজে হাতিটি বেশ কয়েকটি ট্রাক থামিয়ে তল্লাশি চালায়, যা রীতিমতো এক নাটকীয় দৃশ্য তৈরি করে সাগরগড়-মাণ্ডিজোড়া রাস্তায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একা ঘোরাফেরা করা হাতিটি সম্ভবত তার দলের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এরপর হঠাৎ করে চলন্ত ট্রাকের সামনে এসে দাঁড়িয়ে একের পর এক গাড়ি থামাতে শুরু করে। বেশিরভাগ ট্রাকই ছিল অ্যালুমিনিয়াম বোঝাই। তবে হাতিটি মূলত খাবারের সন্ধান ছিল।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, বিশালদেহী হাতিটি একটি ট্রাকের কেবিনে শুঁড় ঢুকিয়ে চালকের পাশের একটি ব্যাগ বের করে আনে। তারপর সেটি শুঁকে দেখে সেখানে খাবার আছে কি না। আচমকা এমন দৃশ্য দেখে চালকেরা আতঙ্কিত হয়ে ট্রাক থামিয়ে নিরাপদ দূরত্বে সরে যান।

উড়িষ্যার বন অধিদপ্তর জানিয়েছে, ২০২৪ সালের হিসাব অনুযায়ী রাজ্যে ১ হাজার ৯০০ এর বেশি বন্য হাতি রয়েছে। তারা মূলত তিনটি নির্ধারিত এলিফ্যান্ট রিজার্ভে বসবাস করে এবং ১২টি স্বীকৃত করিডোর ব্যবহার করে চলাফেরা করে। সুন্দরগড়ও এই করিডোরেরই একটি অংশ।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, সাধারণত হাতিরা মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে। কিন্তু বনাঞ্চলে খাবারের সংকট কিংবা করিডোরে মানুষের দখলদারির কারণে তাদের অনেক সময় লোকালয়ে ঢুকে পড়তে হয়।

—এনডিটিভি

আরও