ইতিহাসে আজকের দিন

মার্গারেট থ্যাচারের ঐতিহাসিক পুনর্নির্বাচন ও কনজারভেটিভদের নিরঙ্কুশ জয়

ফকল্যান্ড যুদ্ধের জয়ে আবার ক্ষমতায় থ্যাচার

১৯৩৪ : জনপ্রিয় কার্টুন চরিত্র ‘ডোনাল্ড ডাক’ প্রথমবারের মতো আত্মপ্রকাশ করে।

আজ ৯ জুন। ১৯৮৩ সালের আজকের দিনে ফকল্যান্ড যুদ্ধে জয়লাভের পর ব্রিটিশ সাধারণ নির্বাচনে বিশাল জয় পেয়েছিলেন কনজারভেটিভ পার্টির নেত্রী মার্গারেট থ্যাচার। ফকল্যান্ড দ্বীপে আর্জেন্টিনার বিরুদ্ধে সামরিক বিজয় ও বিরোধী লেবার পার্টির অভ্যন্তরীণ তীব্র কোন্দলের সুযোগ নিয়ে তিনি বিপুল ব্যবধানে দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। থ্যাচারের এই বিজয় তৎকালীন ব্রিটিশ রাজনীতিতে তার একচ্ছত্র আধিপত্য এবং রাজনৈতিক কৌশলের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে আছে।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা
১৫৩৪ : ফরাসি অভিযাত্রী জাক কার্তিয়ে সেন্ট লরেন্স নদীর মোহনায় পৌঁছান।
১৮৯৮ : হংকংয়ের নিউ টেরিটরিজ ৯৯ বছরের জন্য যুক্তরাজ্যের কাছে ইজারা দেয় চীন।
১৯৩৪ : জনপ্রিয় কার্টুন চরিত্র ‘ডোনাল্ড ডাক’ প্রথমবারের মতো আত্মপ্রকাশ করে।

বিখ্যাত কার্টুন চরিত্র 'ডোনাল্ড ডাক'  
১৯৪৬: ভূমিবল আদুলিয়াদেজ থাইল্যান্ডের রাজা হন।
১৯৭৫ : ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশনের সরাসরি বেতার সম্প্রচার প্রথমবারের মতো শুরু হয়।
১৯৮৩: যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো জয়ী হন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার।

জন্ম
১৮৯১ : কোল পোর্টার, মার্কিন সুরকার ও গীতিকার।
১৯৬১ : মাইকেল জে. ফক্স, কানাডীয় অভিনেতা।
১৯৬৩ : জনি ডেপ, মার্কিন অভিনেতা।
১৯৮১ : নাটালি পোর্টম্যান, ইসরায়েলি-মার্কিন অভিনেত্রী।

মৃত্যু
১৮৭০ : চার্লস ডিকেন্স, ব্রিটিশ ঔপন্যাসিক।
১৯৫৮ : রবার্ট ডোনাট, ব্রিটিশ অভিনেতা।

আরও