আজ ৫ সেপ্টেম্বর। ১৯৮৬ সালের আজকের দিনে প্রায় ২ কোটি ৮০ লাখ পাউন্ড পোড়ানো আবর্জনা নিয়ে ফিলাডেলফিয়া থেকে ‘খিয়ান সি’ জাহাজ যাত্রা শুরু করে। বাহামাসে আবর্জনা ফেলার কথা থাকলেও দেশটি আবর্জনাপূর্ণ এ জাহাজকে ফিরিয়ে দেয়। পরে জাহাজটি বিভিন্ন দেশে দেশে ঘুরে বেড়ায়। শেষ পর্যন্ত ১৯৮৮ সালে আবর্জনার একটি অংশ আটলান্টিক ও ভারত মহাসাগরে ফেলা হয়। ঘটনাটি সে সময়ে পরিবেশ দূষণের ভয়াবহ দিক সামনে আনে।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৬৬৬: লন্ডনের ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ হাজার ২০০টি বাড়ি ধ্বংস হয়।
১৯০৫: মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের মধ্যস্থতায় পোর্টসমাউথ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে রুশো-জাপানি
যুদ্ধের সমাপ্তি ঘটে।
১৯৪৪: মিত্রবাহিনী ব্রাসেলস মুক্ত করে।
১৯৭৮: মিসর, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্যাম্প ডেভিড শান্তি সম্মেলন শুরু হয়।
১৯৮০: সুইজারল্যান্ডে বিশ্বের দীর্ঘতম সড়ক সুড়ঙ্গগুলোর একটি সেন্ট গথার্ড সুড়ঙ্গ খুলে দেয়া হয়।
১৯৮৬: পোড়ানো আবর্জনা নিয়ে খিয়ান সি জাহাজের যাত্রা শুরু হয়।
জন্ম
১১৮৭: অষ্টম লুই, ফ্রান্সের রাজা।
১৭৭১: আর্চডিউক চার্লস, অস্ট্রিয়ার সেনাপতি।
১৯০২: ড্যারিল এফ জ্যানাক, মার্কিন চলচ্চিত্র প্রযোজক।
১৯৩৪: রাসেল হার্টি, ব্রিটিশ লেখক ও টেলিভিশন ব্যক্তিত্ব।
মৃত্যু
১৫৪৮: ক্যাথরিন পার, ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির ষষ্ঠ স্ত্রী।
১৮৭৭: ক্রেজি হর্স, সিউ জাতির যুদ্ধনেতা।
১৯৭০: ইয়োখেন রিন্ডট, ফর্মুলা ওয়ান রেসার।
১৯৯৭: মাদার তেরেসা, সমাজসেবী।