আজ ১৩ আগস্ট। ১৯৫২ সালের আজকের দিনে ব্লুজ সংগীতের কিংবদন্তি শিল্পী উইলি মে ‘বিগ মামা’ থর্নটন স্টুডিওতে রেকর্ড করেন তার বিখ্যাত গান ‘হাউন্ড ডগ’। নিজের স্বভাবসুলভ দুর্দান্ত ও বন্য কণ্ঠে গানটি গেয়ে তিনি রক অ্যান্ড রোলের ইতিহাস চিরতরে বদলে দিয়েছিলেন। থর্নটন শুধু গানটি গেয়ে ক্ষান্ত হননি, তার কণ্ঠের গর্জন শ্রোতাদের তুমুল আলোড়িত করেছিল। এর ঠিক চার বছর পর রক তারকা এলভিস প্রিসলির গানটির নিজস্ব সংস্করণ রেকর্ড করেন, যা তার ক্যারিয়ারকে বিশ্বমঞ্চের শীর্ষে পৌঁছে দেয়।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৪১৫ : ইংল্যান্ডের রাজা পঞ্চম হেনরির বাহিনী ফ্রান্সের সিন নদীর মোহনায় অবতরণ করে।
১৬৪২ : জ্যোতির্বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইগেনস মঙ্গল গ্রহের দক্ষিণ মেরুর বরফস্তর আবিষ্কার করেন।
১৭০৪ : ব্লেনহাইমের যুদ্ধে ফরাসি ও বাভারীয় বাহিনীকে পরাজিত করে ব্রিটিশ, জার্মান ও ডাচ বাহিনী।
১৭৮৪ : ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণে আনতে আইন পাস হয়।
১৯৫২ : উইলি মে ‘বিগ মামা’ থর্নটন ‘হাউন্ড ডগ’ গানটি রেকর্ড করেন।
ছবি: স্পটিফাই
১৯৬১ : পূর্ব ও পশ্চিম বার্লিনের সীমান্ত বন্ধ করে দেয় পূর্ব জার্মানির সেনারা।
১৯৮১ : আইবিএম প্রথম ব্যক্তিগত কম্পিউটার বাজারে আনে।
জন্ম
১৮১৮ : লুসি স্টোন, মার্কিন নারী অধিকারকর্মী।
১৮৪৪ : ফ্রিডরিখ মিশার, সুইস জীবরসায়নবিদ।
১৯১৩ : মাকারিওস তৃতীয়, সাইপ্রাসের ধর্মগুরু ও প্রেসিডেন্ট।
মৃত্যু
১৯১০ : ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ব্রিটিশ সমাজসংস্কারক।
১৯৪৬ : এইচ জি ওয়েলস, ব্রিটিশ লেখক।
২০১৩ : জন ব্রুকস, ব্রিটিশ সংগীতশিল্পী।