আজ ১৫ জুলাই। ১৮৩৫ সালে যুক্তরাষ্ট্রের ওহাইও এবং মিশিগান অঙ্গরাজ্যের মধ্যে ‘টলেডো’ নামক একটি অঞ্চলের মালিকানা নিয়ে একটি সীমান্ত বিরোধ চলছিল, যা ‘টলেডো যুদ্ধ’ নামে পরিচিত। এই বিরোধ চলাকালীন পুরো সময়ে মাত্র একবারই রক্তপাতের ঘটনা ঘটেছিল। আর এ ঘটনা ঘটেছিল আজকের দিনে।
সেদিন টলেডো অঞ্চলের একটি সরাইখানায় (ট্যাভার্ন) ওহাইওয়ের পক্ষের সমর্থক টু স্টিকনি এবং মিশিগানের শেরিফ (পুলিশ কর্মকর্তা) জোসেফ উডের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে টু স্টিকনি তার পকেটে থাকা একটি পেন নাইফ দিয়ে শেরিফ জোসেফ উডকে আঘাত করেন।
শেরিফ উড সেই যাত্রায় বেঁচে যান। তবে এ ঘটনার ২ বছর পর দুই রাজ্যের এ সীমান্ত বিরোধের আনুষ্ঠানিক অবসান ঘটে। চুক্তির মাধ্যমে টলেডো অঞ্চলটি ওহাইও অঙ্গরাজ্যকে দেয়া হয় এবং তার বিনিময়ে মিশিগানকে দেয়া হয় খনিজ সম্পদে সমৃদ্ধ ‘আপার পেনিনসুলা’ অঞ্চলটি।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১০৯৯ : প্রথম ক্রুসেডে খ্রিস্টান বাহিনী জেরুজালেম দখল করে।
১৭৯৯ : মিসরের রোসেটা গ্রামে আবিষ্কৃত হয় ঐতিহাসিক রোসেটা স্টোন।
১৮১৫ : ওয়াটারলুর পরাজয়ের পর নেপোলিয়ন ব্রিটিশ নৌবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।
১৮৩৫ : টলেডো যুদ্ধের একমাত্র রক্তক্ষয়ী সংঘর্ষে মিশিগানের শেরিফ আহত হন।
১৯৬৫ : নাসার মেরিনার-৪ প্রথমবারের মতো মঙ্গল গ্রহের ছবি পৃথিবীতে পাঠায়।
১৯৭৫ : যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের যৌথ মহাকাশ অভিযান অ্যাপোলো-সয়ুজ উৎক্ষেপণ করা হয়।
জন্ম
১৫৭৩ : ইনিগো জোন্স, ইংরেজ স্থপতি ও শিল্পী।
১৮৪৮ : ভিলফ্রেডো প্যারেটো, ইতালীয় অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী।
১৯২২ : লিওন ম্যাক্স লেডারম্যান, মার্কিন পদার্থবিজ্ঞানী।
১৯৬৫ : ডেভিড মিলিব্যান্ড, ব্রিটিশ রাজনীতিক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী।
মৃত্যু
১৯০৪ : আন্তন চেখভ, রুশ সাহিত্যিক।
১৯৮৯ : লরি কানিংহাম, ইংরেজ ফুটবলার।
২০০০ : পল ইয়াং, ব্রিটিশ সংগীতশিল্পী।