আজ ১০ অক্টোবর। ১৯৭৩ সালের এই দিনে কর ফাঁকির মামলায় দোষ স্বীকার না করে অভিযোগের নিষ্পত্তিতে সম্মতি জানান যুক্তরাষ্ট্রের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট স্পাইরো অ্যাগনিউ। এরপর তিনি পদত্যাগ করেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে চাপের মুখে কোনো ভাইস প্রেসিডেন্টের পদত্যাগের এটিই প্রথম ঘটনা। তার পদত্যাগের পর ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নেন জেরাল্ড ফোর্ড। আর পরবর্তী সময়ে তিনিই আবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৩৭৫ : সমুদ্রের বাঁধ ভেঙে নেদারল্যান্ডসের উত্তরাঞ্চল প্লাবিত হয়।
১৫৪৯: লর্ড প্রটেক্টর হিসেবে বরখাস্ত ও কারাবন্দী হন ডুক অব সামারসেট।
১৭৩৩: পবিত্র রোমান সম্রাট ষষ্ঠ চালর্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফ্রান্স।
১৮৪৬ : নেপচুনের উপগ্রহ ট্রাইটন আবিষ্কৃত হয়।
১৮৬৫ : নিউইয়র্কে জন ওয়েসলি হায়াট সেলুলয়েডের তৈরি বিলিয়ার্ড বলের পেটেন্ট নেন।
১৮৬৮: স্পেনের শাসন থেকে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে কিউবায় সশস্ত্র বিপ্লব শুরু হয়।
১৯০৩ : ব্রিটেনে নারীদের অধিকার আদায়ের জন্য নারী সামাজিক ও রাজনৈতিক ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়।
১৯১৩ : আটলান্টিক মহাসাগরে জাহাজ ভলটার্নোতে আগুনে ১৩৬ জন মারা যান।
১৯৫৪ : ফরাসি সেনা প্রত্যাহারের পর হো চি মিন হ্যানয়ে প্রবেশ করেন।
১৯৬৩: লন্ডন শহরে লর্ড অব দ্য রিংসের খ্যাতনামা জেমস বন্ড সিরিজের দ্বিতীয় চলচ্চিত্র ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’-এর প্রদর্শনী হয়।
১৯৭৩ : কর ফাঁকির মামলায় দোষ স্বীকারের পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট স্পাইরো অ্যাগনিউ পদত্যাগ করেন।
২০১৪ : শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন পাকিস্তানের নারী শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই ও ভারতের শিশু অধিকারকর্মী কৈলাশ সত্যার্থী।
জন্ম
১৮১৩ : জিউসেপ্পে ভার্দি, ইতালীয় সুরকার।
১৯১৭ : থেলোনিয়াস মঙ্ক, মার্কিন জ্যাজ পিয়ানোবাদক।
১৯৫০ : নোরা রবার্টস, মার্কিন ঔপন্যাসিক।
১৯৬৮ : ক্রিস ওফিলি, ব্রিটিশ চিত্রশিল্পী।
মৃত্যু
১৯৮৩ : র্যালফ রিচার্ডসন, ব্রিটিশ অভিনেতা।
১৯৮৫ : অরসন ওয়েলস, মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা।
২০০৪ : ক্রিস্টোফার রিভ, মার্কিন অভিনেতা।
২০১০ : সলোমন বার্ক, মার্কিন সোল সংগীতশিল্পী।