ইতিহাসে আজকের দিন

যে বিস্ফোরণে পারমাণবিক যুগের সূচনা হয়েছিল

মরুভূমির এ বিস্ফোরণের মাধ্যমে বদলে যায় বিশ্বের ইতিহাস

১৬৬১ সালের আজকের দিনে ইউরোপে প্রথম কাগুজে মুদ্রা চালু করে স্টকহোম ব্যাংক

আজ ১৬ জুলাই। ১৯৪৫ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর আলামোগোর্দোর মরুভূমিতে বিশ্বের প্রথম পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালানো হয়। ‘ট্রিনিটি টেস্ট’ নামে পরিচিত এ পরীক্ষার মধ্য দিয়ে গোপন ম্যানহাটন প্রকল্পের সফল সমাপ্তি ঘটে এবং সূচনা হয় পারমাণবিক যুগের। মাত্র কয়েক সপ্তাহ পর হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পথও তৈরি হয়।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১২১২ : লাস নাভাস দে তলোসার যুদ্ধে সম্মিলিত খ্রিস্টান বাহিনীর কাছে আলমোহাদ মুসলিম বাহিনী পরাজিত হয়।
১৬৬১ : ইউরোপে প্রথম কাগুজে মুদ্রা চালু করে স্টকহোম ব্যাংক।
১৭৯০ : যুক্তরাষ্ট্রের স্থায়ী রাজধানী হিসেবে ওয়াশিংটন নগরী নির্ধারণ করা হয়।
১৮৬৭ : জোসেফ মনিয়ে রড-সংবলিত কংক্রিটের পেটেন্ট লাভ করেন।
১৯৪৫ : যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালায়।
১৯৬৯ : অ্যাপোলো-১১ অভিযানে প্রথমবার মানুষকে চাঁদে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করে।
১৯৭৯ : ইরাকের প্রেসিডেন্ট হিসেবে আহমেদ হাসান আল-বাকরের স্থলাভিষিক্ত হন সাদ্দাম হোসেন।

জন্ম

১৪৮৬ : আন্দ্রেয়া দেল সার্তো, ইতালীয় চিত্রশিল্পী।
১৭০৪ : জন কে, ব্রিটিশ প্রকৌশলী ও উদ্ভাবক।
১৮৭৭ : আইভি লেডবেটার লি, মার্কিন জনসংযোগ বিশেষজ্ঞ।
১৯৫৩ : ডিন অর্নিশ, মার্কিন চিকিৎসক।

মৃত্যু

১৫৫৭ : অ্যান অব ক্লিভস, ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির চতুর্থ স্ত্রী।
১৯৮১ : হ্যারি চ্যাপিন, মার্কিন গায়ক-গীতিকার।
১৯৯৫ : হুয়ান মানুয়েল ফানজিও, আর্জেন্টাইন মোটর রেসিং কিংবদন্তি।
১৯৯৯ : জন এফ কেনেডি জুনিয়র, মার্কিন আইনজীবী ও সাংবাদিক।

আরও