চতুর্দিকে দাবানলের মধ্যেও কিভাবে অক্ষত রইল এই বাসটি?

ভ্যানটির মালিক সার্ফ ও স্কেটবোর্ড ডিজাইনার মেগান ক্রিস্টেল ওয়েইনরাব জানান, তার বন্ধুরা সবসময় এই গাড়িটিকে ‘ম্যাজিক বাস’ বলে অভিহিত করত।

লস অ্যাঞ্জেলেসের দাবানলের ভয়াবহতার মাঝেও একটি আকর্ষণীয় ছবি হলো ধ্বংসস্তুপে অক্ষত অবস্থায় ঠাঁয় দাঁড়িয়ে থাকা একটি উজ্জ্বল নীল ভিনটেজ ফক্সওয়াগন ভ্যান।

যেখানে সমগ্র দক্ষিণ ক্যালিফোর্নিয়া আগুনে ভষ্মীভূত হয়ে গেছে সেখানে মালিবুতে থাকা এই বাসটি (যার নাম আজুল) পুরোপুরি অক্ষত থেকে যায়। খবর সিএনএন

ভ্যানটির মালিক সার্ফ ও স্কেটবোর্ড ডিজাইনার মেগান ক্রিস্টেল ওয়েইনরাব জানান, তার বন্ধুরা সবসময় এই গাড়িটিকে ‘ম্যাজিক বাস’ বলে অভিহিত করত।

তিনি সিএনএনের সাংবাদিক এরিন বার্নেটকে বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না পুরো শহর এভাবে নিঃশেষ হয়ে গেছে। শুধু আজুল অক্ষত আছে। মালিবু শহরের এই রাস্তায় আমি প্রতিদিন আমার কুকুরকে নিয়ে হাঁটতে বের হতাম। এই ধ্বংসাবশেষ দেখে আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি।’

১৯৭৭ সালের এই ভ্যানটির নামকরণ করা হয় স্প্যানিশে। যার অর্থ নীল। মেগানের আগে এই ভ্যানটি তারই বন্ধু প্রেস্টন মার্টিনের মালিকানাধীন ছিল। এক বছর হলো মেগান বাসটিকে বসবাস করেছেন। এপি জানিয়েছে, দাবানল পুরো শহরে ছড়িয়ে পড়ার আগের রোববার তারা দুজন বাসটিকে মালিবুতে রেখে সার্ফিংয়ে যান।

মার্টিন এপিকে জানান, ‘নীল এই বাসটি ধ্বংসাবশেষের মাঝে যেন আশার আলো হয়ে উঠেছে।’

আরও