আজ ১১ অক্টোবর। ১৯৮৭ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল মলে প্রথমবারের মতো প্রদর্শিত হয় ‘এইডস মেমোরিয়াল কুইল্ট’। এই প্রদর্শনীতে স্বজনহারাদের সেলাই করা প্রতিটি প্যানেলে ফুটে ওঠে এইডসে প্রাণ হারানো প্রিয়জনদের স্মৃতি।
মুলত বন্ধু হারানোর বেদনাকে শক্তিতে রূপ দিতে সমাজকর্মী ক্লিভ জোন্স সেলাইয়ের যে উদ্যোগ নিয়েছিলেন, তা পরবর্তীতে অনেক মানুষের অংশগ্রহণে এক সুবিশাল স্মৃতিস্তম্ভে রূপ নেয়। প্রতিটি প্যানেলের আকার ছিল কবরের সমান, ৩ ফুট বাই ৬ ফুট। ২০১২ সালে ২৫ বছর পূর্তির সময় কাঁথাটি এত বড় হয়ে যায় যে ন্যাশনাল মলে আর পুরোটা প্রদর্শন করা সম্ভব ছিল না।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১১৩৮: সিরিয়ার আলেপ্পোয় ভূমিকম্পে আনুমানিক ২ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়।
১৭২৬: ইংল্যান্ড থেকে ফিলাডেলফিয়ায় ফেরেন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠাতা বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন।
১৭৩৭: ভূমিকম্পে কলকাতার অর্ধেক ধ্বংস হয়, প্রাণ হারান ৩ লাখ মানুষ।
১৭৯৭: ক্যাম্পারডাউন যুদ্ধে ডাচ নৌবহরকে পরাজিত করে ব্রিটিশ নৌবাহিনী।
১৮৬৪: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে দাসপ্রথা বিলুপ্ত হয়।
১৮৮১: ক্যামেরার রোল ফিল্মের পেটেন্ট নেন ডেভিড হিউস্টন।
১৮৯৯: ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার বোয়াররা।
১৯৩৯: মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টকে পারমাণবিক বোমা তৈরির সম্ভাবনা জানান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন।
১৯৪৫: চিয়াং কাই-শেকের নেতৃত্বাধীন কুওমিনতাং সরকার ও মাও সে তুংয়ের কমিউনিস্টদের মধ্যে চীনে গৃহযুদ্ধ শুরু হয়।
১৯৮২: সমুদ্রের তলদেশ থেকে তোলা হয় রাজা অষ্টম হেনরির যুদ্ধজাহাজ মেরি রোজ।
১৯৮৬: রেইকিয়াভিকে বৈঠক শুরু করেন রোনাল্ড রিগ্যান ও মিখাইল গর্বাচেভ।
১৯৮৭: মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে প্রথমবারের মতো ‘এইডস মেমোরিয়াল কুইল্ট’ প্রদর্শন করা হয়।
২০০৬: মালাউই থেকে এক বছর বয়সী শিশু ডেভিড বান্ডাকে দত্তক নেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী ম্যাডোনা।
জন্ম
১৭৩৮: আর্থার ফিলিপ, ব্রিটিশ নৌ-অ্যাডমিরাল।
১৭৫৯: মেসন লক উইমস, মার্কিন ধর্মযাজক ও লেখক।
১৮৯৬: রোমান ইয়াকবসন, মার্কিন ভাষাবিজ্ঞানী।
১৯১৯: আর্ট ব্লেকি, মার্কিন সংগীতশিল্পী।
মৃত্যু
১৮৯৬: আন্তন ব্রুকনার, অস্ট্রীয় সুরকার।
১৯৬১: চিকো মার্ক্স, মার্কিন কৌতুকাভিনেতা।