আজ ২৯ আগস্ট। ১৮৬৮ সালের আজকের দিনে দাসত্ববিরোধী আন্দোলনের নেত্রী হ্যারিয়েট টাবম্যানের সাহস ও কাজের প্রশংসা করে চিঠি লিখেছিলেন ফ্রেডেরিক ডগলাস। দাসত্বের বিরুদ্ধে ডগলাসের বক্তৃতা ও লেখালেখি তাকে বিশ্বজুড়ে পরিচিত করলেও টাবম্যান গোপনে বারবার ঝুঁকি নিয়ে দাসত্বের শিকার মানুষকে মুক্তির পথে নিয়ে গিয়েছিলেন।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৮৩১ : মাইকেল ফ্যারাডে প্রথম বৈদ্যুতিক ট্রান্সফরমার প্রদর্শন করেন।
১৮৩৩ : ব্রিটেনে দাসপ্রথা বিলোপ আইন কার্যকর হয়।
১৮৪২ : ব্রিটেন ও চীন নানকিং চুক্তি স্বাক্ষর করে আফিম যুদ্ধের অবসান ঘটায়।
১৮৬৮ : ফ্রেডেরিক ডগলাস হ্যারিয়েট টাবম্যানের দাসত্ববিরোধী সংগ্রামের প্রশংসা করে চিঠি লেখেন।
১৯৪৫ : জাপানের কাছ থেকে হংকং মুক্ত করে ব্রিটিশ বাহিনী।
১৯৫৩ : সোভিয়েত ইউনিয়ন প্রথম হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায়।
১৯৬৬ : সান ফ্রান্সিসকোর ক্যান্ডেলস্টিক পার্কে শেষবারের মতো অর্থের বিনিময়ে দর্শকের সামনে গান পরিবেশন করে বিটলস।
২০০৫: ক্যাটরিনা নামের প্রলয়ঙ্করি ঘূর্ণিঝড় যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স উপকূলে তীব্র আঘাত হানে।
জন্ম
১৭৮০ : জ্যাঁ-অগুস্ত-দোমিনিক আঁগ্র, ফরাসি চিত্রশিল্পী।
১৯২০ : চার্লি পার্কার, মার্কিন জ্যাজ সংগীতশিল্পী।
১৯৪৩ : আর্থার বি. ম্যাকডোনাল্ড, কানাডীয় পদার্থবিজ্ঞানী।
১৯৭২ : বে ইয়ং-জুন, দক্ষিণ কোরীয় অভিনেতা ও ব্যবসায়ী।
মৃত্যু
১৭৯৯ : ষষ্ঠ পোপ পিয়াস।
১৯৭৫ : ইমন দে ভ্যালেরা, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট।
১৯৮২ : ইনগ্রিড বার্গম্যান, সুইডিশ বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রী।