ইতিহাসে আজকের দিন

পেনিসিলিন আবিষ্কারের সূচনা: ভুলে ফেলে রাখা স্যাম্পলে বদলে যায় চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস

১৯৬৭: সুইডেনে বাম দিকের বদলে ডান দিক থেকে গাড়ি চালানো শুরু হয়।

আজ ৩ সেপ্টেম্বর। ১৯২৮ সালের আজকের দিনে দীর্ঘ ছুটি কাটিয়ে লন্ডনের গবেষণাগারে ফিরেন স্কটিশ অণুজীববিজ্ঞানী অ্যালেকজান্ডার ফ্লেমিং। ছুটি কাটিয়ে ফেরার পর তিনি দেখতে পান টেবিলে ঢাকনা ছাড়া পড়ে থাকা ব্যাকটেরিয়ার পাত্রে জন্ম নিয়েছে অদ্ভুত এক নীলচে-সবুজ ছত্রাক। পর্যবেক্ষণ করে তিনি বুঝতে পারেন, এই ছত্রাক ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দিতে সক্ষম। সেই ছত্রাক থেকেই পরে পেনিসিলিনের সন্ধান মেলে, যা চিকিৎসাবিজ্ঞানে নতুন যুগের সূচনা করে।

প্রথম বিশ্বযুদ্ধের সময় ক্যাপ্টেন হিসেবে সামরিক চিকিৎসাসেবা দেওয়ার অভিজ্ঞতাই ফ্লেমিংকে নতুন কোনো জীবাণুনাশক আবিষ্কারে অনুপ্রাণিত করেছিল। তিনি দেখেছিলেন, গভীর ক্ষতে রাসায়নিক অ্যান্টিসেপটিক ব্যবহারের পরও অসংখ্য সৈনিক রক্তে বিষক্রিয়া বা সেপসিসে মারা যেতেন। চিকিৎসাবিজ্ঞানে এক বৈপ্লবিক পরিবর্তন আনা সেই আবিষ্কারের দিনটিসহ ইতিহাসজুড়ে আজকের তারিখটিতে ঘটেছে আরও বহু গুরুত্বপূর্ণ ঘটনা।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

৩০১: সেন্ট মারিনাসের হাতে বিশ্বের অন্যতম ক্ষুদ্র ও প্রাচীন প্রজাতন্ত্র সান মারিনো প্রতিষ্ঠিত হয়।
১৭৫২: ব্রিটেনে গ্রেগরীয় বর্ষপঞ্জি চালু হলে ১১ দিন হারানোর অভিযোগে মানুষ দাঙ্গা করে।
১৭৮৩: প্যারিস চুক্তির মাধ্যমে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের অবসান ঘটে।
১৯২৮: আলেকজান্ডার ফ্লেমিং শক্তিশালি অ্যান্টিবায়োটিক ‘পেনিসিলিন’ আবিষ্কার করেন।
১৯৩৯: ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৬৭: সুইডেনে বাম দিকের বদলে ডান দিক থেকে গাড়ি চালানো শুরু হয়।

১৯৭১: কাতার ব্রিটেনের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে।

২০০৪: রাশিয়ার বেসলান শহরের স্কুলে তিন দিনের জিম্মি নাটকের অবসান ঘটে। পালিয়ে যাওয়া শিক্ষার্থীদের ওপর চেচেন বিদ্রোহীদের গুলি ও আত্মঘাতী বোমা হামলায় শিশুসহ ৩৩৫ জন নিহত হন।

জন্ম

১৭৩৪: জোসেফ রাইট, ইংরেজ চিত্রশিল্পী।
১৭৮১: ইউজিন দ্য বোহারনে, ফরাসি সেনাসদস্য ও ভাইসরয়।
১৯০০: উরহো কেকোনেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট।
১৯৩৮: ক্যারিল চার্চিল, ব্রিটিশ নাট্যকার।

মৃত্যু

১৯৬২: ই ই কামিংস, মার্কিন কবি।
১৯৯১: ফ্রাঙ্ক ক্যাপরা, মার্কিন চলচ্চিত্র পরিচালক।
১৯৯৪: বিলি রাইট, ইংল্যান্ডের ফুটবল খেলোয়াড়।
২০১৭: ওয়াল্টার বেকার, মার্কিন সংগীতশিল্পী।

আরও