ইতিহাসে আজকের দিন

ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে ফিরে আসে অ্যাপোলো ১১

১৮০২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন কিংবদন্তি ফরাসি লেখক আলেক্সান্দার দ্যুমা

আজ ২৪ জুলাই। ১৯৬৯ সালের আজকের দিনে চাঁদে প্রথম মানব অবতরণের ঐতিহাসিক অভিযান শেষে অ্যাপোলো ১১-এর নভোচারীরা নিরাপদে প্রশান্ত মহাসাগরে অবতরণ (স্প্ল্যাশডাউন) করেন।

এছাড়া যা ঘটেছিল —

১৫৬৭: স্কটল্যান্ডের রানি মেরিকে সিংহাসন ত্যাগে বাধ্য করা হয়।

১৮৪৭: মরমন নেতা ব্রিগাম ইয়াং ও তার অনুসারীরা বর্তমান যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের সল্ট লেক উপত্যকায় পৌঁছান।

১৮৬৬: মার্কিন গৃহযুদ্ধের পর টেনেসি প্রথম অঙ্গরাজ্য হিসেবে যুক্তরাষ্ট্রে পুনরায় অন্তর্ভুক্ত হয়।

১৯১৫: শিকাগো নদীর ক্লার্ক স্ট্রিট ব্রিজ-সংলগ্ন এলাকায় নোঙর করা যাত্রীবাহী জাহাজ এসএস ইস্টল্যান্ড হঠাৎ একপাশে কাত হয়ে উল্টে যায়। এতে আনুমানিক ৮৪৪ জনের মৃত্যু হয়।

১৯৫৯: মস্কো সফরকালে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভের সঙ্গে ইতিহাসখ্যাত কিচেন ডিবেটে অংশ নেন।

১৯৭৪: যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সর্বসম্মত রায়ে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে ওয়াটারগেট কেলেঙ্কারি তদন্তে নিযুক্ত বিশেষ কৌঁসুলির কাছে হোয়াইট হাউজের অডিও টেপ হস্তান্তরের নির্দেশ দেন।

২০১০: জার্মানির পশ্চিমাঞ্চলে অনুষ্ঠিত বিখ্যাত লাভ প্যারেড সংগীত উৎসবে একটি সুড়ঙ্গের ভেতর পদদলিত হয়ে ২১ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হন।

২০১৩: স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলের সান্তিয়াগো দে কমপোস্তেলা শহরের বাইরে একটি উচ্চগতির ট্রেন দুর্ঘটনায় ৭৯ জন নিহত হন।

জন্ম

১৭৮৩: লাতিন আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী ও ভেনেজুয়েলার স্বাধীনতার স্থপতি সিমন বলিভার ।

১৮০২: কিংবদন্তি লেখক আলেক্সান্দার দ্যুমা ।

১৮৯৭: আটলান্টিক মহাসাগর একা উড়ে পার হওয়া প্রথম নারী বৈমানিক অ্যামেলিয়া ইয়ারহার্ট ।

১৯৬৯: বিশ্বখ্যাত গায়িকা, অভিনেত্রী ও নৃত্যশিল্পী জেনিফার লোপেজ ।

১৯৬৩: এনবিএ ইতিহাসের অন্যতম সেরা পাওয়ার ফরোয়ার্ড কার্ল ম্যালোন।

১৯৫১: টেলিভিশনে ওয়ান্ডার উইমেন চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত লিন্ডা কার্টার ।

মৃত্যু

১৮৬২: যুক্তরাষ্ট্রের অষ্টম প্রেসিডেন্ট মার্টিন ভ্যান বুরেন ।

১৯৮০: দ্য পিংক প্যান্থার চলচ্চিত্র সিরিজে অভিনয়ের জন্য বিখ্যাত পিটার সেলার্স।

২০১০: দুইবারের বিশ্ব স্নুকার চ্যাম্পিয়ন অ্যালেক্স হিগিন্স।

২০১২: ঘানার প্রেসিডেন্ট জন আটা মিলস ও পূর্ণাঙ্গ সিটি স্ক্যানার প্রযুক্তির পথিকৃৎদের একজন রবার্ট লেডলি ।

আরও