আজ ২৭ আগস্ট। ১৮৯৬ সালের আজকের দিনে ব্রিটেন ও জাঞ্জিবারের মধ্যে যুদ্ধ শুরু হয়ে মাত্র ৩৮-৪০ মিনিটের মধ্যে শেষ হয়। ইতিহাসে এটিই সবচেয়ে স্বল্পস্থায়ী যুদ্ধ হিসেবে পরিচিত। জাঞ্জিবারের বাহিনী দ্রুত পরাজিত হওয়ায় এই সংঘাত যুদ্ধের ইতিহাসে এক অনন্য ঘটনা হয়ে আছে।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৬১০ : পোল্যান্ডের রাজা ভ্লাদিস্লাভ রাশিয়ার সিংহাসনে আরোহণ করেন।
১৭৮৩ : হাইড্রোজেন গ্যাসচালিত প্রথম চালকহীন বেলুন আকাশপথে ৯০০ মিটার উচ্চতায় উড্ডয়ন করে।
১৮৮৩ : ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে প্রায় ৪০ হাজার মানুষের মৃত্যু হয়।
১৮৯৬ : মাত্র ৩৮ মিনিট স্থায়ী হওয়া সংক্ষিপ্ততম যুদ্ধে জাঞ্জিবারকে পরাজিত করে যুক্তরাজ্য।
১৯১০: দীক্ষাস্নান ধর্মানুষ্ঠানের মাধ্যমে মেসিডোনিয়ায় খ্রিস্টধর্মে দীক্ষিত হন মাদার তেরেসা। দুস্থ ও অসহায় মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে তিনি প্রতিষ্ঠা করেন রোমান ক্যাথলিক নারী সন্ন্যাসী সংঘ ‘মিশনারিজ অব চ্যারিটি’।
মাদার তেরেসা
১৯১৬ : প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে রোমানিয়া অস্ট্রিয়া-হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৪৫ : দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের পর মার্কিন যুক্তরাষ্ট্র জাপানে সেনা পাঠায়।
১৯৯১ : সোভিয়েত ইউনিয়ন থেকে বের হয়ে মলদোভা নিজেদের স্বাধীনতা ঘোষণা করে।
২০০৩ : সর্বশেষ ৬০ হাজার বছরের ইতিহাসে মঙ্গল গ্রহ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে আসে।
জন্ম
১৮৫৮ : জুসেপ্পে পেয়ানো, ইতালীয় গণিতবিদ।
১৮৯৯ : সি এস ফরেস্টার, প্রখ্যাত ব্রিটিশ ঔপন্যাসিক।
১৯২৮ : মাঙ্গোসুথু বুথেলেজি, দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত রাজনীতিবিদ।
১৯৪১ : সেসারিয়া এভোরা, কেপ ভার্দের বিশ্বখ্যাত সংগীতশিল্পী।
মৃত্যু
১৯৬৭ : ব্রায়ান এপস্টাইন, বিটলস ব্যান্ডের প্রখ্যাত ব্রিটিশ ম্যানেজার।
১৯৬৮ : প্রিন্সেস মারিনা, কেন্টের ডাচেস ও ব্রিটিশ রাজপরিবারের সদস্য।
১৯৭৫ : হেইলে সেলাসি, ইথিওপিয়ার শেষ সম্রাট।
১৯৭৮ : রবার্ট শ, প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা ও লেখক।