আজ ২ সেপ্টেম্বর। ১৯৬৭ সালের আজকের দিনে উত্তর সাগরে একটি পরিত্যক্ত সামরিক ঘাঁটিকে স্বাধীন ক্ষুদ্ররাষ্ট্র ‘প্রিন্সিপালিটি অব সি-ল্যান্ড’ হিসেবে ঘোষণা করা হয়। প্যাডি রয় বেটস নামের এক ব্যক্তি নিজেকে এই অঞ্চলের প্রধান হিসেবে ঘোষণা দিয়ে এই ব্যতিক্রমী উদ্যোগ নেন। তিনি নিজেকে রাজা এবং তার স্ত্রীকে রানি ঘোষণা করেন। এমনকি পরবর্তীতে তিনি এ ক্ষুদ্র রাষ্ট্রে নিজস্ব সংবিধান, মুদ্রা, পতাকা ও পাসপোর্টও চালু করেন। বিশ্বের অন্যতম ক্ষুদ্র ও আলোচিত রাষ্ট্র হিসেবে এই স্থানটির প্রতিষ্ঠা ইতিহাসবিদদের কাছে আজও এক কৌতূহল উদ্দীপক অধ্যায় হিসেবে পরিচিত।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১১৯২ : সুলতান সালাহউদ্দিন ও ইংল্যান্ডের রাজা প্রথম রিচার্ডের মধ্যে জেরুজালেম চুক্তির মাধ্যমে তৃতীয় ক্রুসেড সমাপ্ত হয়।
১৬৬৬ : লন্ডনের পুডিং লেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূচনা ঘটে।
১৭৫২ : যুক্তরাষ্ট্রসহ গ্রেট ব্রিটেন ও তার উপনিবেশগুলোতে জুলিয়ান ক্যালেন্ডারের শেষ দিন পালিত হয়।
১৭৯২ : প্যারিসে উন্মত্ত জনতা তিন শতাধিক ধর্মযাজক ও রাজতন্ত্রের সমর্থকদের হত্যা করে।
১৮৬৪ : আমেরিকান গৃহযুদ্ধের সময় ইউনিয়ন জেনারেল উইলিয়াম শেরম্যান আটলান্টা দখল করে পুড়িয়ে দেন।
১৮৭০ : সেদানের যুদ্ধে নেপোলিয়ন তৃতীয় প্রুশীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।
১৮৯৩ : ইংলিশ ফুটবল লিগের দ্বিতীয় বিভাগের প্রথম ম্যাচ আর্সেনাল ও নিউক্যাসলের মধ্যে অনুষ্ঠিত হয়।
১৯০১ : মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট ত্যার বিখ্যাত নীতিবাক্য প্রকাশ করেন। নীতিবাক্যটি হলো— ‘স্পিক সফটলি অ্যান্ড ক্যারি আ বিফ স্টিক।’
১৯০২ : জর্জেস মেলিসের পরিচালনায় তৈরি প্রথম বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনি চলচ্চিত্র মুক্তি পায়।
১৯৪৫ : মার্কিন যুদ্ধজাহাজ মিসৌরিতে জাপানের আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় এবং হো চি মিন ভিয়েতনামের স্বাধীনতা ঘোষণা করেন।
১৯৪৬ : জওহরলাল নেহরুর নেতৃত্বে ভারতে সরকার গঠিত হয়।
জন্ম
১৯২৮ : হোরেস সিলভার, প্রখ্যাত মার্কিন সংগীতশিল্পী।
১৯৩৬ : অ্যান্ড্রু গ্রোভ, খ্যাতনামা মার্কিন ব্যবসায়ী ও উদ্যোক্তা।
১৯৫৩ : জন জর্ন, মার্কিন সুরকার ও স্যাক্সোফোন বাদক।
১৯৫৯ : গাই লালিবার্তে, কানাডিয়ান পরিবেশক ও উদ্যোক্তা।
মৃত্যু
১৯১০ : অঁরি রুসো, প্রখ্যাত ফরাসি চিত্রশিল্পী।
১৯৬৯ : হো চি মিন, ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ও রাষ্ট্রপতি।
১৯৭৩ : জে আর আর টলকিন, বিশ্বখ্যাত ব্রিটিশ সাহিত্যিক ও লেখক।
১৯৯৪ : রয় ক্যাসেল, প্রখ্যাত ব্রিটিশ বিনোদনকারী ও অভিনেতা।
২০১৩: ডেভিড জ্যাকবস, ব্রিটিশ বেতার উপস্থাপক।