আজ ২৬ আগস্ট। ১৯৪৪ সালের আজকের দিনে প্যারিসে বিজয় মিছিল করেন ফরাসি জেনারেল শার্ল দ্য গল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর দখল থেকে মিত্রবাহিনী ফ্রান্সের রাজধানীকে মুক্ত করেছিল।
আরো যা ঘটেছিল
১৯৫৮: আলাস্কার ভোটাররা বিপুল সংখ্যাগরিষ্ঠতায় অঙ্গরাজ্যের মর্যাদা পাওয়ার পক্ষে ভোট দেন।
১৯৬৮: শিকাগোতে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন শুরু হয়। চার দিনব্যাপী এ সম্মেলনে হুবার্ট এইচ হামফ্রেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়।
১৯৭২: পশ্চিম জার্মানির মিউনিখে গ্রীষ্মকালীন অলিম্পিকের উদ্বোধন হয়।
১৯৭৮: ভেনিসের কার্ডিনাল আলবিনো লুচিয়ানি পোপ ষষ্ঠ পলের মৃত্যুর পর নতুন পোপ নির্বাচিত হন।
১৯৮০: নেভাদার স্টেটলাইনে হার্ভিস রিসোর্ট হোটেলে পুঁতে রাখা একটি বোমা নিষ্ক্রিয় করার চেষ্টা করতে গিয়ে এফবিআই কর্মকর্তার হাতেই বিস্ফোরিত হয়।
২০০৯: ১৮ বছরেরও বেশি সময় নিখোঁজ থাকার পর ক্যালিফোর্নিয়ায় জীবিত অবস্থায় সন্ধান পাওয়া যায় অপহরণের শিকার জেসি ডুগার্ডের।
২০২২: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি থেকে উদ্ধার করা ১৫টি বাক্সের মধ্যে ১৪টিতে ‘টপ সিক্রেট’ নথি পাওয়া করা হয়।
জন্ম
১৭৪৩: অঁতোয়ান ল্যাভয়জিয়ে; ফরাসি এ বিজ্ঞানী আধুনিক রসায়নের অন্যতম জনক হিসেবে পরিচিত।
১৮১৯: প্রিন্স আলবার্ট, ব্রিটিশ রানি ভিক্টোরিয়ার স্বামী।
১৮৮০: গিয়োম অ্যাপোলিনেয়ার; ফরাসি কবি, সাহিত্য সমালোচক ও নাট্যকার ।
১৯১০: মাদার তেরেসা; মানবসেবী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী।
১৯১৮: ক্যাথরিন জনসন, মার্কিন গণিতবিদ।
১৯২১: বেন ব্র্যাডলি, প্রভাবশালী মার্কিন সাংবাদিক ও দ্যা ওয়াশিয়ংটন পোষ্টের দীর্ঘদিনের নির্বাহী সম্পাদক।
১৯৩৫: জেরাল্ডিন ফেরারো; ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের কোনো বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়া প্রথম নারী।
১৯৭০: মেলিসা ম্যাককার্থি, মার্কিন অভিনেত্রী, কৌতুকশিল্পী ও প্রযোজক। ১৯৮০: ক্রিস পাইন; স্টার ট্রেক সিরিজে ক্যাপ্টেন জেমস টি. কার্ক চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।
মৃত্যু
১৬৬৬: ফ্রান্স হালস, ডাচ স্বর্ণযুগের অন্যতম বিখ্যাত চিত্রশিল্পী ।
১৮৫০: ফ্রান্সের শেষ রাজা হিসেবে পরিচিত লুই-ফিলিপ প্রথম; ১৮৩০ থেকে ১৮৪৮ সাল পর্যন্ত শাসন করেন।
১৯১০: উইলিয়াম জেমস; মার্কিন দার্শনিক ও মনোবিজ্ঞানী।
১৯৫৮: রালফ ভন উইলিয়ামস; বিখ্যাত ব্রিটিশ সুরকার।
১৯৭৪: মার্কিন বিমানচালক চার্লস লিন্ডবার্গ; ১৯২৭ সালে একা আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়া প্রথম ব্যক্তি হিসেবে ইতিহাসে স্থান করে নেন।
১৯৮০: টেক্স অ্যাভেরি; মার্কিন অ্যানিমেটর ও পরিচালক।
১৯৮৯: আরভিং স্টোন; ঐতিহাসিক ও জীবনীভিত্তিক উপন্যাসের জন্য পরিচিত।
১৯৯৮: ফ্রেডেরিক রাইনস; মার্কিন পদার্থবিজ্ঞানী ও নোবেল পুরস্কারজয়ী বিজ্ঞানী ।
২০০৯: ডমিনিক ডান; লেখক ও অনুসন্ধানী সাংবাদিক ।
২০১৮: নিল সাইমন; মার্কিন নাট্যকার।
২০২৩: বব বার্কার; টেলিভিশন উপস্থাপক ও প্রাণী অধিকারকর্মী।