আজ ২৫ আগস্ট। ১৮৩৫ সালের আজকের দিনে নিউইয়র্কের একটি পত্রিকায় চাঁদে প্রাণের অস্তিত্ব আবিষ্কারের চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়। এর পাশাপাশি নীল রঙের ইউনিকর্ন আবিষ্কারের কাল্পনিক ধারাবাহিক বা ফলোআপ সংবাদ প্রকাশ করা শুরু করে। খবরটি এতটাই বিশ্বাসযোগ্যভাবে ছাপা হয়েছিল যে পাঠকের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। পরে জানা যায়, পুরো ঘটনাই ছিল সাজানো। ইতিহাসে এটি ‘গ্রেট মুন হোক্স’ নামে পরিচিত।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৬০৯ : জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি ভেনিসের আইনপ্রণেতাদের কাছে তার তৈরি প্রথম টেলিস্কোপ প্রদর্শন করেন।
১৭৬৮ : ক্যাপ্টেইন জেমস কুক বিখ্যাত জাহাজ এনডেভারে চড়ে প্রথম সমুদ্রযাত্রায় রওনা হন।
১৮৩৫ : মার্কিন পত্রিকা ‘দ্য নিউইয়র্ক সান’ চাঁদে প্রাণ ও নীল রঙের ইউনিকর্ন আবিষ্কারের কাল্পনিক ধারাবাহিক বা ফলোআপ সংবাদ প্রকাশ করা শুরু করে।
১৯১৯ : প্যারিস ও লন্ডনের মধ্যে বিশ্বের প্রথম নির্ধারিত যাত্রীবাহী উড়োজাহাজ সেবা চালু হয়।
১৯২৮ : গানার্স আর্সেনাল ও চেলসি ফুটবল ক্লাব প্রথম দল হিসেবে খেলোয়াড়দের শার্টে নম্বর ব্যবহার শুরু করে।
১৯৪৪ : জেনারেল চার্লস দ্য গল নাৎসি বাহিনীর দখল থেকে প্যারিস মুক্ত করে শহরে প্রবেশ করেন।
২০১২ : প্রথম মানবনির্মিত বস্তু হিসেবে নাসা প্রেরিত মহাকাশযান ভয়েজার-১ নক্ষত্রমণ্ডলীয় মহাশূন্যে প্রবেশ করে।
জন্ম
১৭০৭ : লুই, স্পেনের রাজা।
১৭৬৭ : লুই দ্য সাঁ-জুস্ত, ফরাসি বিপ্লবের অন্যতম বিশিষ্ট নেতা।
১৭৮৬ : প্রথম লুই, বাভারিয়া অঞ্চলের বিখ্যাত ও জনপ্রিয় রাজা।
১৯৪৯ : মার্টিন অ্যামিস, প্রখ্যাত ব্রিটিশ কথাসাহিত্যিক।
মৃত্যু
১৮৬৭ : মাইকেল ফ্যারাডে, ব্রিটিশ বিজ্ঞানী।
১৯০০ : ফ্রিডরিশ নিৎসে, জার্মান দার্শনিক।
২০১২ : নীল আর্মস্ট্রং, চাঁদের মাটিতে পা রাখা প্রথম মানুষ।