আজ ২১ জুলাই। ১৯২৫ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে শ্রেণিকক্ষে বিবর্তনবাদ শেখানোর অপরাধে শিক্ষক জন টি স্কোপস দোষী সাব্যস্ত হন। যা পরবর্তীতে ‘দ্য মানকি ট্র্যায়াল’ নামে খ্যাত হয়। পরবর্তীতে এ ঘটনা বিশ্বব্যাপী তুমুল আলোচনার সৃষ্টি করে।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
৩৬৫: ক্রেট দ্বীপে শক্তিশালী ভূমিকম্প ও ভূমধ্যসাগরে সুনামি ঘটে।
১৪০৩ : শ্রুসবারির যুদ্ধে বিদ্রোহী বাহিনীকে পরাজিত করেন ইংল্যান্ডের রাজা ৪র্থ হেনরি।
১৭৯৮ : পিরামিডের যুদ্ধে নেপোলিয়ন বোনাপার্ট মিসরের মামলুক শাসকদের পরাজিত করেন।
১৮৩১ : নেদারল্যান্ডসের কাছ থেকে স্বাধীনতা লাভ করে বেলজিয়াম।
১৮৯৭ : লন্ডনে টেট গ্যালারির উদ্বোধন করা হয়।
১৯২৫ : যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে বিজ্ঞানের বিবর্তনবাদ পাঠদানের অপরাধে শিক্ষক জন টি স্কোপস দোষী সাব্যস্ত হন।
শিক্ষক জন টি স্কোপস
১৯৪০: সোভিয়েত ইউনিয়ন এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়াকে নিজেদের অন্তর্ভুক্ত করে।
১৯৫৪: জেনেভা চুক্তির মাধ্যমে উত্তর ভিয়েতনামের নিয়ন্ত্রণ কমিউনিস্ট ভিয়েতনামীদের হাতে তুলে দেয় ফ্রান্স।
১৯৭০: মিসরের ঐতিহাসিক আসওয়ান হাই বাঁধ উন্মুক্ত করা হয়।
১৯৯৪: যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা নির্বাচিত হন টনি ব্লেয়ার।
জন্ম
১৮৯৯ : আর্নেস্ট হেমিংওয়ে, মার্কিন ঔপন্যাসিক ও নোবেলজয়ী সাহিত্যিক।
১৯২৬ : নরম্যান জুইসন, কানাডীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
১৯৪৪ : পল ডেভিড ওয়েলস্টোন, মার্কিন রাজনীতিক।
মৃত্যু
১৭৯৬ : রবার্ট বার্নস, স্কটিশ কবি।
১৯৩৭ : গুলিয়েলমো মার্কোনি, ইতালীয় উদ্ভাবক ও বৈদ্যুতিক প্রকৌশলী।
১৯৯৮ : অ্যালান শেপার্ড, মহাকাশে যাওয়া প্রথম মার্কিন নভোচারীদের একজন।