দুই বছরের কাছাকাছি সময়ে মূল্যস্ফীতির চলতি লড়াইয়ে ‘ক্ষণস্থায়ী মূল্যস্ফীতি’ ধারণাটি ফিরে এসেছে। এটি এমন এক সময়ে এসেছে যখন মূল্যস্ফীতির গতিপথে সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন। যার মধ্যে ক্ষণস্থায়ী বর্ণনা অতি সরল করে তোলা এড়িয়ে যাওয়ার বিষয়টি রয়েছে, এতে যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রকৃত ইস্যু অস্পষ্ট করে তোলার ঝুঁকি থাকে।
বস্তুত ‘ক্ষণস্থায়ী’ আশ্বাস প্রদান করা এমন একটি ধারণা যা স্বল্প সময়ের বিপরীত বিষয়। সমালোচনামূলকভাবে এ ধারণা সামঞ্জস্যপূর্ণ আচরণ থেকে দূরে থাকে। সর্বোপরি যদি মূল্যস্ফীতির ভীতি শুধু সাময়িক হয়, তাহলে এটি মোকাবেলা করার সর্বোত্তম পথ হচ্ছে সাধারণভাবে বিদূরিত হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করা (অথবা এমন নীতি এবং বাজার পরিভাষা যার মধ্য দিয়ে মূল্যস্ফীতিকে দেখা হয়)। যে কারণে এ আখ্যান বিশেষভাবে ভয়ংকর বলে গণ্য হয়। আত্মতুষ্টি এবং আলস্যের মাধ্যমে এটি উৎসাহিত করা হচ্ছে। এরই মধ্যে যা গুরুতর সমস্যাকে বৃদ্ধি করছে এবং এর সমাধান অধিক কঠিন করে তুলেছে।
ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের প্রারম্ভিক সাড়া আলোচ্য ক্ষেত্রে একটি নজির। ২০২১ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী কেন্দ্রীয় ব্যাংক উচ্চমূল্যস্ফীতিকে ক্ষণস্থায়ী হিসেবে চিহ্নিত করার প্রতি ধাবিত হয়েছে। এটি এ পন্থায় দ্বিগুণ দুর্দশায় পতিত হয়েছে এমনকি এর বিরুদ্ধে তথ্য পেলেও দীর্ঘ সময় ধরে তা প্রত্যাখ্যাত হয়।
ফেডারেল ফান্ডের ভুল বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি গুরুত্বপূর্ণ নীতিতে সাড়া প্রদান বিলম্বিত করে, একই সময়ে মূল্যস্ফীতির অস্তিত্ব শুরু থেকে করপোরেট মূল্যনির্ধারণ ও শ্রমিকদের মজুরির চাহিদায় প্রভাব ফেলে। ফলাফল হিসেবে ফেডারেল রিজার্ভ শুধু বিশ্বাসযোগ্যতা হারায়নি, একই সঙ্গে জনগণের সবচেয়ে দুর্বল অংশ লক্ষাধিক আমেরিকান পরিবারে অপ্রয়োজনীয় পীড়ার কারণ হয়েছে।
কিছু অর্থনীতিবিদ ‘ক্ষণস্থায়ী মূল্যস্ফীতি’ ধারণা থেকে নিবৃত্ত হননি। তাদের অধিকাংশ এরই মধ্যে উপলব্ধি করেছেন গত বছর এটি দুঃখজনক বিশ্লেষণী এবং নীতিগত ভুল ছিল। এটি বর্ণিত বিষয়ের ক্ষেত্রে পুনরায় আবির্ভাব এমনকি হতবুদ্ধিকর হতে পারে।
পলিটিকো ডটকমে সম্প্রতি এক প্রবন্ধে উল্লেখ করা হয়, এক্ষেত্রে বিশ্বাস করার কিছু ন্যূনতম যুক্তি আছে যে (অর্থনীতিবিদ ও নীতিনির্ধারক) যারা (মার্কিনরা) আশ্বস্ত করেছেন এ মূল্যস্ফীতি ক্ষণস্থায়ী হবে, এদের মধ্যে ফেডারেল চেয়ারম্যান জেরোমি পাওয়েলও রয়েছেন। এটি প্রকারভেদে ঠিক হতে পারে, যদিও ক্ষণস্থায়ী সময় দীর্ঘস্থায়ী এবং প্রত্যাশার তুলনায় কুৎসিত ছিল।
এটি দুর্ভাগ্যজনক, কেউই সময়ের ক্ষেত্রে স্বাভাবিক আচরণগত ধারণায় জোর দেননি। কিন্তু ফেডারেল রিজার্ভের প্রারম্ভিক সাড়ায় বিষয়টি সবচেয়ে গুরুত্ব পায়, সম্মুখ সারিতে ক্রমানুযায়ী সুদহারের ক্ষেত্রে উপর্যুপরি ৭৫ শতাংশ ভিত্তিমূল্য বৃদ্ধি পায়। অধিকন্তু যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি মন্থর থাকা অবস্থায় আমাদের পেছনে থাকা সমস্যা উত্থাপন করার জন্য বিপজ্জনক ছিল।
বছরের বাকিটা সময়ের দিকে তাকিয়ে এবং ২০২৪ সালের প্রারম্ভে আমার সামনে তিনটি সম্ভাবনা দাঁড়িয়ে রয়েছে। প্রথমটি মূল্যস্ফীতির সুশৃঙ্খল অবস্থান যা সমালোচকদের কাছে ‘নির্দোষ অবসান’ হিসেবে পরিচিত। এ দৃশ্যপটে মূল্যস্ফীতি অব্যাহত নিম্নগামী হয়ে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থানের ক্ষতি না করে ফেডারেল রিজার্ভের ২ শতাংশ লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। এ গতিবিধি প্রাথমিকভাবে একটি শ্রমবাজারকে অন্তর্ভুক্ত করে যা অত্যধিক মজুরি বৃদ্ধি পরিহার করে, যখন শক্তিশালী অর্থনৈতিক কর্মকাণ্ড তার স্থিতিশীলতার ধারাবাহিকতা বজায় রাখে। অর্থনীতিতে যা-ই ঘটুক, এ দৃশ্যকল্পের ২৫ শতাংশ সম্ভাবনা রয়েছে—আমি এটাই বলতে চাই।
দ্বিতীয় চিত্রতে মূল্যস্ফীতি বেশ সংবেদনশীল হয়ে যায়। মূল্যস্ফীতির হার ক্রমাগত হ্রাস পাচ্ছে, তবে এ বছরের দ্বিতীয়ার্ধে পণ্যের দাম কমে যাওয়া বন্ধ হওয়া এবং সেবা খাতে মূল্যস্ফীতি অব্যাহত থাকার কারণে সেটা ৩ থেকে ৪ শতাংশে এসে আটকে যায়। আর এটি ফেডারেল রিজার্ভকে বাধ্য করবে যে তারা মূল্যস্ফীতিকে ২ শতাংশ লক্ষ্যমাত্রায় নামিয়ে আনার জন্য অর্থনীতিকে শক্তভাবে নিয়ন্ত্রণ করবে নাকি পরিবর্তনশীল সরবরাহের এ পরিস্থিতিকে আরো সামঞ্জস্যপূর্ণ লক্ষ্যমাত্রায় রাখতে সমন্বয় করবে কিংবা এটা দেখবে যে মার্কিন যুক্তরাষ্ট্র স্থিতিশীল ৩ থেকে ৪ শতাংশ মূল্যস্ফীতিতে টিকে থাকতে পারে কিনা।
আমি নিজেও জানি না ফেডারেল রিজার্ভ এক্ষেত্রে কোন পথ বেছে নেবে। তবে আমি এ ধরনের সংবেদনশীল পরিস্থিতিতে মূল্যস্ফীতির সম্ভাবনা ৫০ শতাংশ ধরে রাখব। তাই আমি আশা করছি, এটি বর্তমান অবস্থাকে কিছুটা হলেও বিবেচনায় এনেছে।
পরিশেষে একটি সম্ভাবনা রয়েছে যেটাকে বলা যায় ‘যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি’ : তাতে এ বছরের শেষের দিকে মূল্য আবারো বৃদ্ধি পাবে এবং ২০২৪ সালেও বিদ্যমান থাকবে। সম্পূর্ণরূপে পুনরুদ্ধার হওয়া চীনের অর্থনীতি এবং শক্তিশালী মার্কিন শ্রমবাজার একই সঙ্গে বিদ্যমান পরিষেবার মূল্যস্ফীতি এবং অধিক পণ্যের মূল্যকে পরিচালিত করে। আমি তাই এর সম্ভাব্য ফলাফল ২৫ শতাংশ রাখব।
তবে এটি কেবল বহুমাত্রিক চিত্রের বিষয় নয় যেখানে কোনো একটিরও আধিপত্য নেই। বরং এটি সম্ভাবনার বিষয় যেখানে সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করা উচিত। সাবেক মার্কিন ট্রেজারি সেক্রেটারি লরেন্স এইচ সামারস তার সম্প্রতিক বক্তব্যে অধিকাংশ অর্থনীতিবিদের মধ্যে বিরাজমান মনোভাব সুন্দরভাবে তুলে ধরেছেন, যেখানে তিনি বলেন ‘যতদূর আমার মনে পড়ে, অর্থনীতি পাঠ করা জটিল।’
অনিশ্চয়তা আরো দৃশ্যমান হয় যখন অর্থনৈতিক কার্যক্রম, মূল্য এবং আর্থিক নীতির ক্ষেত্রে স্বল্পমেয়াদি দৃষ্টিভঙ্গি অবলম্বন করা হয়। এর সঙ্গে রয়েছে দীর্ঘমেয়াদি কাঠামোগত পরিবর্তন যেমন পরিচ্ছন্ন-জ্বালানির রূপান্তর, বৈশ্বিক সরবরাহ চেইনের পুনর্গঠন এবং বিশ্বায়নের স্বাভাবিক পরিবর্তন। ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনাও এতে ভূমিকা রাখে।
যা-ই হোক না কেন সবচেয়ে নিকৃষ্ট কাজ যেটা আমরা করতে পারি তা হলো আত্মতুষ্টিতে ফিরে যাওয়া। ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল দীর্ঘদিন যাবৎ ‘ক্ষণস্থায়ী মূল্যস্ফীতি’ সমর্থন করার পর এখন নিজেই এর বিরুদ্ধে সতর্ক করছেন। তিনি সম্প্রতি বলেছেন, ‘প্রত্যাশা ছিল মূল্যস্ফীতি দ্রুত এবং পীড়াবিহীনভাবে চলে যাবে, আমি মনে করি না তার কোনো সম্ভাবনা রয়েছে।"আমার ধারণা মূল্যস্ফীতি প্রশমিত হতে কিছুটা সময় নেবে এবং আমাদের সুদের হার আরো বাড়াতে হবে...।’
সরল অর্থনৈতিক বর্ণনায় বিশেষ করে তাদের প্রতি সান্ত্বনা যারা জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার বদলে সংক্ষিপ্ত পথ খুঁজতে প্রলুব্ধ হয়েছে, এক্ষেত্রে প্রায়ই তারা আরো বিভ্রান্ত হয়েছে। ২০২১-২২ সালে ক্ষণস্থায়ী মূল্যস্ফীতির ক্ষেত্রে ঠিক এমনটাই হয়েছিল যা এখন আবারো আবির্ভূত হচ্ছে। যারা অতিমাত্রায় আত্মবিশ্বাসের সঙ্গে মার্কিন মন্দার ব্যাপারে পূর্বাভাস দিয়েছেন (আমি সেই দলে নেই) তারা কেবল তাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের জায়গাটি ধরে রাখতে একে ‘সংক্ষিপ্ত ও অগভীর’ বলে প্রত্যাখ্যান করছেন।
[স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট]
মোহাম্মদ এ এল এরিয়ান: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কুইন্স কলেজের প্রেসিডেন্ট এবং পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুলের অধ্যাপক
ইংরেজি থেকে ভাষান্তরিত