সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখুক

দৈনিক বণিক বার্তার দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ পত্রিকাটি প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। কভিড-১৯-এর সংকটের সময় সারা দেশে যখন স্থবিরতা দেখা দিয়েছে, তার মধ্যেও পত্রিকাটির সাংবাদিকরা নিরলসভাবে সংবাদ সংগ্রহ করে চলেছেন এবং জনগণকে খবর পরিবেশন করে চলেছেন।

দৈনিক বণিক বার্তার দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ পত্রিকাটি প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। কভিড-১৯-এর সংকটের সময় সারা দেশে যখন স্থবিরতা দেখা দিয়েছে, তার মধ্যেও পত্রিকাটির সাংবাদিকরা নিরলসভাবে সংবাদ সংগ্রহ করে চলেছেন এবং জনগণকে খবর পরিবেশন করে চলেছেন।

প্রতিষ্ঠার শুরু থেকে এ পর্যন্ত পত্রিকাটি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে একটা বিশেষ স্বকীয়তা বজায় রাখতে সমর্থ হয়েছে। কিছুু বিষয়ে পত্রিকাটি তার নিষ্ঠা ও দক্ষতা বজায় রেখেছে। দেশ-বিদেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ প্রতিটি বিষয়ে তথ্যসমৃদ্ধ সংবাদ, অনুসন্ধানী ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন দেশের মানুষকে বিশেষভাবে উপকৃত করেছে। মানুষের মতামত গঠনে সাহায্য করেছে। এমনকি দেশের নীতিনির্ধারকদেরও সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখছে। শুধু অর্থনীতি নয়, দেশের উন্নয়ন-পরিকল্পনা ও তার ব্যবস্থাপনা, পরিবেশ, আবাসন, জলবায়ু পরিবর্তন, নগর উন্নয়ন, আর্থসামাজিক বৈষম্য ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ খবর পরিবেশনের পাশাপাশি বিশ্লেষণমূলক প্রতিবেদন আমাদের উপহার দিয়ে চলেছে। আমার সবচেয়ে ভালো লাগে এ পত্রিকার মতামতের পাতাটি। এ পাতায় বিষয় নির্বাচনের ক্ষেত্রে যেমন বৈচিত্র্য আছে, তেমনি প্রচলিত জনপ্রিয় বিষয় ছাড়াও অনেক প্রয়োজনীয় ধ্রুপদী বিষয়ও এখানে অন্তর্ভুক্ত হতে দেখা যায়। জনসংখ্যার তুলনায় আমাদের দেশ আয়তনে অনেক ছোট। এখানে সম্পদেরও সীমাবদ্ধতা আছে। সম্পদের অপরিকল্পিত যথেচ্ছ ব্যবহার আমাদের বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। তাই দেশের সামগ্রিক পরিকল্পিত ভূমি ব্যবহার, সম্পদের সুষ্ঠু ও যৌক্তিক ব্যবহার এবং অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নে এ পত্রিকা সহায়ক ভূমিকা পালন করবে, এমন প্রত্যাশা করি।

 

ড. আকতার মাহমুদ: অধ্যাপক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স

আরও