ব্যাংক অব ইংল্যান্ডের ‘কখনো ব্যাখ্যা দিও না, কখনো কোনো অজুহাত দিও না’ নীতি বহু আগেই বিদায় নিয়েছে। ফেডারেল রিজার্ভের চেয়ার অ্যালান গ্রিনস্প্যানের কংগ্রেসের সামনে অস্পষ্টতা বজায় রাখার সেই কৌশলের যুগও বিদায় নিয়েছে।
২০১৮ সালে জেরোম পাওয়েল ফেডারেল রিজার্ভের দায়িত্ব নেয়ার পর ঘোষণা করেছিলেন যে বিশ্বজুড়ে এ প্রকাশ ও স্বচ্ছতার সংস্কৃতি এখন ‘দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত’ হয়েছে। কিন্তু পাওয়েলের হিসাব ভুল ছিল, আর তার উত্তরসূরি কেভিন ওয়ার্শ যেন সময়কে পেছনে ঘুরিয়ে দিতে মরিয়া। তিনি নিয়মিত সংবাদ সম্মেলন আয়োজনের কোনো আশ্বাস দিতে অস্বীকার করেছেন; অর্থনৈতিক ও নীতিগত পূর্বাভাস দেয়ার ক্ষেত্রে সহকর্মীদের অনুসরণ করতে চাননি এবং কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বা মুদ্রা নীতি কোন দিকে নিয়ে যাচ্ছে এ বিষয়ে আগে থেকে দিকনির্দেশনা দেয়ার প্রতি প্রকাশ্য অনীহা ও বিরক্তি দেখিয়েছেন। গত বছর তিনি বিনিয়োগকারীদের সাফ জানিয়ে দেন যে ফেডের উচিত ‘এত কথা বলা বন্ধ করা।’ দুশ্চিন্তার বিষয় হলো, বিশ্বজুড়ে অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকারদের মধ্যেও এখন তার এ দৃষ্টিভঙ্গির প্রতিফলন বা সমর্থন দেখা যাচ্ছে।
[ব্লুমবার্গ থেকে ভাষান্তর]
জনাথন লেভিন: যুক্তরাষ্ট্রের বাজার ও অর্থনীতিবিষয়ক কলামিস্ট ও চার্টারহোল্ডার