আমরা চাই দিন দিন বণিক বার্তার উত্তরণ ঘটুক

দৈনিক বণিক বার্তা দশ বছরে পা দিয়েছে—এটা আমাদের জন্য এ করোনাকালেও একটা সুখের সংবাদ। সবসময় আমরা অনুভব করেছি যে বাংলাদেশে অর্থনীতির কাগজ খুবই জরুরি। সেটা যেমন জবাবদিহিতার জন্য দরকার, তার চেয়ে বেশি দরকার তথ্যপ্রবাহ ও বিশ্লেষণের জন্য। আর এ কাজটি বণিক বার্তা খুব সাফল্যের সঙ্গে করছে। তাদের কাছে আমাদের যেমন চাহিদাও

দৈনিক বণিক বার্তা দশ বছরে পা দিয়েছে—এটা আমাদের জন্য এ করোনাকালেও একটা সুখের সংবাদ। সবসময় আমরা অনুভব করেছি যে বাংলাদেশে অর্থনীতির কাগজ খুবই জরুরি। সেটা যেমন জবাবদিহিতার জন্য দরকার, তার চেয়ে বেশি দরকার তথ্যপ্রবাহ ও বিশ্লেষণের জন্য। আর এ কাজটি বণিক বার্তা খুব সাফল্যের সঙ্গে করছে। তাদের কাছে আমাদের যেমন চাহিদাও বেড়েছে, তেমনি আগ্রহের জায়গাও বেড়েছে। আমরা চাই দিন দিন বণিক বার্তার উত্তরণ ঘটুক। মানুষ তথ্যের জন্য কাঙাল হয়ে আছে, মানুষ চায় সঠিক তথ্য। এর মাধ্যমে সে সিদ্ধান্ত নিতে পারে। তিনি একজন পাঠক হতে পারেন, তিনি একজন ব্যবসায়ী হতে পারেন, তিনি একজন বিশ্লেষক হতে পারেন। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা দরকার, কেননা সঠিক তথ্য খুবই জরুরি। জনতুষ্টির একালে তথ্যের সঠিক প্রবাহের যেমন ঘাটতি রয়েছে, তেমনি রয়েছে বিশ্লেষণের এবং সে বিশ্লেষণটা দেশীয় কায়দায় হওয়া দরকার। কীভাবে আমরা উন্নয়নকে সামনের দিকে এগিয়ে  নিয়ে যাব, সেটাই সবচেয়ে প্রয়োজনীয়। আমরা চাই আগামীতে মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক। মুক্তিযুদ্ধের চেতনা অর্থাৎ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার—এগুলো প্রতিষ্ঠা করতে হলে আমাদের আসলে অনেক তথ্য দরকার, অনেক বিশ্লেষণ দরকার, অর্থনীতির পুনর্গঠন দরকার। বিশেষ করে সাম্প্রতিককালে অর্থনীতির যে পরিস্থিতি, তা পুনরুদ্ধারে নিঃসন্দেহে বণিক বার্তা অর্থনীতির কাগজ হিসেবে বড় ভূমিকা রাখবে।

 

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর: অর্থনীতির অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠাতা চেয়ারপারসন, উন্নয়ন অন্বেষণ

আরও