সাউথইস্ট ব্যাংক ও এসইএলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে

সাউথইস্ট ব্যাংক পিএলসি ও দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. সেকান্দার-ই-আজম ও দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসির হেড অব রিটেইল ব্যাংকিং মো. আব্দুল কাদের ও দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পরিচালক, ফাইন্যান্স অ্যান্ড ল্যান্ড, শাহজাহান মিয়া এবং উভয় প্রতিষ্ঠানের অন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ চুক্তির আওতায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) গ্রাহকরা সহজ শর্তে সাউথইস্ট হোম লোন উপভোগ করবেন।

আরও