বেড়েছে স্থানীয় উৎপাদন ও ব্যাবসায়ী পর্যায়ে
সয়াবিন ও পাম তেলের ওপর ভ্যাট প্রত্যাহারের মেয়াদ। গত বছরের ৩১ ডিসেম্বর থেকে ৪ মাস
বাড়িয়ে এ বছর ৩০ এপ্রিল পর্যন্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রাষ্ট্রপতির আদেশে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান
আবু হেনা রহমাতুল মুনিম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার
(৩ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এ তথ্য জানা যায়।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২
(২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা ১ এর প্রদত্ত ক্ষমতাবলে ২০২২ সালের মার্চ
মাসের এসআরও সংশোধন করে এই মেয়াদ বাড়ানো হয়েছে।
সয়াবিন ও পাম তেলের উপর স্থানীয় উৎপাদন পর্যায়ে
১৫ শতাংশ এবং ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট চালু ছিল। এর আগে ২০২২ সালের ১৪ মার্চ
সয়াবিন ও পাম তেলের উপর ভ্যাট প্রত্যাহার করে গেজেট প্রকাশ করে এনবিআর।