এজন্য শিল্পপ্রতিষ্ঠানটি ৩ কোটি ডলার বিনিয়োগ করবে। যেখান থেকে বছরে চার-পাঁচ লাখ পিস তাঁবু ও প্লাস্টিকসামগ্রী উৎপাদন করা হবে।
শিল্পপ্রতিষ্ঠানটির কারখানা নিমার্ণকাজের উদ্বোধন অনুষ্ঠানে গতকাল বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানে মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মো. এনামুল হক, গ্রিন পিউর হাউজওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হোয়ান শিয়ং, বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক (কমার্শিয়াল অ্যান্ড অপারেশন) মো. আতাউর রহমানসহ বেপজা ও গ্রিন পিউর হাউজওয়্যারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চল সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কারখানা নির্মাণের অনুমোদন পায় গ্রিন পিউর হাউজওয়্যার। মার্চের শুরুতে বেপজার সঙ্গে চুক্তি হলে ছয়টি প্লট বরাদ্দ পায় তারা, যার মোট আয়তন ২২ হাজার বর্গমিটার। গ্রিন পিউর হাউজওয়্যার বছরে চার-পাঁচ লাখ পিস তাঁবু ও প্লাস্টিকসামগ্রী উৎপাদন করবে। কারখানা চালু হলে প্রায় তিন হাজার কর্মসংস্থান হবে। আগামী বছরের মার্চে কারখানাটি উৎপাদনে যেতে পারে বলে জানান বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. আতাউর রহমান।