বাংলাদেশে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী ইলেক্ট্রো মার্ট লিমিটেড এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬ এ দুটি স্বীকৃতি পেয়েছে। প্রতিষ্ঠানটি ‘বছরের সবচেয়ে টেকসই ইলেকট্রনিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠান’ এবং ‘শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো’ বিভাগে এসডিজি চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কৃত হয়েছে।
সম্প্রতি ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে এ স্বীকৃতি দেয়া হয়। অনুষ্ঠানে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখায় ৫৯টি টেকসই ব্র্যান্ড উদ্যোগকে সম্মাননা দেয়া হয়।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ইলেক্ট্রো মার্ট লিমিটেড এ পুরস্কার পায়। বাংলাদেশে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন, বিপণন ও বিক্রয়োত্তর সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ৭, ৮, ৯, ১২ ও ১৩ নম্বর লক্ষ্য বাস্তবায়নে অবদান রাখায় এ স্বীকৃতি অর্জন করেছে।
প্রতিষ্ঠানটি জানায়, দারিদ্র্য ও বৈষম্য কমানো, কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু ও পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং নিরাপদ কাঁচামাল ব্যবহার করে উৎপাদনের প্রতিটি ধাপে টেকসই চর্চা নিশ্চিত করা হচ্ছে। ফলে তাদের উৎপাদন ব্যবস্থা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ৭, ৮, ৯, ১২ ও ১৩ নম্বর লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে।
ইলেক্ট্রো মার্ট লিমিটেড জানায়, জ্বালানি সাশ্রয়ী এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর ও অন্যান্য গৃহস্থালি পণ্য উৎপাদনের মাধ্যমে তারা সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানির লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে। শুল্ক, মূল্য সংযোজন কর, আয়কর ও অন্যান্য ফি পরিশোধের মাধ্যমে সরকারি রাজস্বেও অবদান রাখছে প্রতিষ্ঠানটি। এছাড়া প্রত্যক্ষভাবে ৭ হাজারের বেশি এবং পরোক্ষভাবে ১০ হাজারের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।
প্রতিষ্ঠানটি আরো জানায়, আমদানিনির্ভর ব্যবসা থেকে বেরিয়ে এসে নারায়ণগঞ্জে আধুনিক প্রযুক্তিনির্ভর কারখানায় পণ্য উৎপাদন করছে। পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে বর্জ্য কমানো এবং জ্বালানি সাশ্রয়ের ওপরো গুরুত্ব দেয়া হচ্ছে।
বিশ্বের ১৮০টির বেশি দেশে পরিচিত কনকা ও গ্রী ব্র্যান্ড বাংলাদেশে যাত্রা শুরু করে ইলেক্ট্রো মার্ট গ্রুপের মাধ্যমে। গ্রাহকদের আস্থা ও চাহিদার কারণে প্রতিষ্ঠানটি বাণিজ্যিক কার্যক্রম থেকে উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ২০১৮ সাল থেকে নারায়ণগঞ্জের কারখানায় কনকা, গ্রী এবং নিজস্ব ব্র্যান্ড হাইকোর বিভিন্ন ইলেকট্রনিক্স ও গৃহস্থালি পণ্য উৎপাদন করা হচ্ছে। চীনের ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রযুক্তিগত সহযোগিতায় এসব পণ্য উৎপাদন করা হচ্ছে।
বর্তমানে কনকা ব্র্যান্ডের রেফ্রিজারেটর, ফ্রিজার, টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, মিক্সার, বৈদ্যুতিক কেটলি, গ্যাসের চুলা, রাইস কুকার, প্রেসার কুকার ও বৈদ্যুতিক ইস্ত্রিসহ বিভিন্ন গৃহস্থালি পণ্য বাজারজাত করা হচ্ছে। গ্রী ব্র্যান্ডের রয়েছে বিভিন্ন ধরনের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, বায়ু পরিশোধক, আর্দ্রতা নিয়ন্ত্রণ যন্ত্র, বায়ু শীতলকারী এবং অন্যান্য পণ্য।
৪ দশকের বেশি সময় ধরে ইলেক্ট্রো মার্ট গ্রুপ বাংলাদেশে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স এবং গৃহস্থালি পণ্য উৎপাদন, সরবরাহ ও বাজারজাত করে আসছে। গ্রাহকদের আস্থা ও ভালোবাসার কারণে প্রতিষ্ঠানটি এখন আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃতি পাচ্ছে।
ইলেক্ট্রো মার্ট গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক নুরুল আফছার বলেন, প্রতিটি স্বীকৃতি প্রতিষ্ঠানের দায়িত্ব আরো বাড়িয়ে দেয়। এ স্বীকৃতি ভবিষ্যতে আরো দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। তিনি গ্রাহক, শুভানুধ্যায়ী, ক্রেতা ও ভোক্তাদের আস্থা এবং ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
—বিজ্ঞপ্তি