জয়পুরহাট জেলা নভেল করোনাভাইরাসের কারণে লকডাউন। বন্ধ রয়েছে ব্যবসাপ্রতিষ্ঠান। ফলে কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক-কর্মচারী। কর্মহীন হয়ে পড়া এসব শ্রমিক-কর্মচারীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলার কাপড় ব্যবসায়ীরা। গত সোমবার বেলা ১১টায় জয়পুরহাট শহরের পূর্ব বাজারে কাপড় ব্যবসায়ী সমিতির উদ্যোগে চার হাজার শ্রমিক-কর্মচারীর মাঝে চাল, ডাল, তেল, আলু ও শিশুদের খাদ্যসামগ্রী বিতরণ করেন ব্যবসায়ীরা।
এ সময় পূর্ব বাজার কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি অহসান হাবিব, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।