তিন বছরের সর্বোচ্চে অ্যালুমিনিয়ামের দাম

ধাতুর বাজারে বেড়েছে অ্যালুমিনিয়ামের দাম। শুক্রবার এক লাফে তিন বছরের সর্বোচ্চে পৌঁছেছে ব্যবহারিক ধাতুটির বাজারদর। অ্যালুমিনিয়ামের শীর্ষ উৎপাদনকারী দেশ চীন থেকে সরবরাহে সৃষ্ট উদ্বেগ এ মূল্যবৃদ্ধিতে প্রভাবক হিসেবে কাজ করেছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে শুক্রবার ব্যবহারিক ধাতুটির দাম উঠেছে প্রতি টন ২ হাজার ৩৭০ ডলারে। খবর বিজনেস রেকর্ডার।

ধাতুর বাজারে বেড়েছে অ্যালুমিনিয়ামের দাম। শুক্রবার এক লাফে তিন বছরের সর্বোচ্চে পৌঁছেছে ব্যবহারিক ধাতুটির বাজারদর। অ্যালুমিনিয়ামের শীর্ষ উৎপাদনকারী দেশ চীন থেকে সরবরাহে সৃষ্ট উদ্বেগ মূল্যবৃদ্ধিতে প্রভাবক হিসেবে কাজ করেছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে শুক্রবার ব্যবহারিক ধাতুটির দাম উঠেছে প্রতি টন হাজার ৩৭০ ডলারে। খবর বিজনেস রেকর্ডার।

যানবাহন, অবকাঠামো নির্মাণ প্যাকেজিং শিল্প খাতে সর্বাধিক ব্যবহূত ধাতু অ্যালুমিনিয়াম। বিজনেস রেকর্ডারের প্রতিবেদনে বলা হয়, ব্যাপক চাহিদাসম্পন্ন ধাতুটির দাম লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) দশমিক শতাংশ বেড়ে হাজার ৩৭০ ডলারে পৌঁছে। এর আগে হাজার ৩৮৯ ডলার পর্যন্ত উন্নীত হয় ধাতুটির দাম। চলতি বছরের জানুয়ারি থেকে পর্যন্ত শিল্প ধাতুটির দাম ২০ শতাংশেরও বেশি বেড়েছে।

এছাড়া বেড়েছে অন্যান্য ব্যবহারিক ধাতুর দামও। কপার দশমিক শতাংশ বেড়ে প্রতি টন হাজার ৫৪২ ডলারে, জিংক দশমিক শতাংশ বেড়ে হাজার ৮৫৫, লেড দশমিক শতাংশ বেড়ে হাজার ৫৪, টিন দশমিক শতাংশ বেড়ে ২৬ হাজার ৮২৫ নিকেল দশমিক শতাংশ বেড়ে ১৬ হাজার ৪০০ ডলারে উন্নীত হয়েছে।

কমোডিটি মার্কেট অ্যানালিটিকসের ব্যবস্থাপনা পরিচালক ড্যান স্মিথ বলেন, চীন বলছে, দেশটি কয়লার ব্যবহার কমিয়ে আনবে। বিষয়টি অ্যালুমিনিয়াম খাতের জন্য সম্ভাব্যভাবে গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। ধাতুটির দামের ক্ষেত্রেও বড় পরিবর্তন আসবে।

এদিকে লন্ডন মেটাল এক্সচেঞ্জে মজুদকৃত অ্যালুমিনিয়ামের পরিমাণ কমে গেছে। নিবন্ধিত অয়্যারহাউজগুলোতে ধাতুটির প্রায় ১৮ লাখ টন মজুদ ছিল। মার্চের মাঝামাঝিতে তা শতাংশ কমে যায়। বাতিল হওয়া ক্রয়াদেশ, ডেলিভারির জন্য নির্ধারিত ধাতুসহ ৩১ শতাংশের বেশি অ্যালুমিনিয়াম এলএমই নেটওয়ার্কের ওয়্যারহাউজ ছাড়ার অপেক্ষায় আছে।

আরও