কেঅ্যান্ডকিউর শেয়ার বিক্রি করবে প্রগতি লাইফ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কেঅ্যান্ডকিউ (বাংলাদেশ) লিমিটেডের করপোরেট শেয়ারহোল্ডার প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটির ৬৮ হাজার ৬৪০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কেঅ্যান্ডকিউ (বাংলাদেশ) লিমিটেডের করপোরেট শেয়ারহোল্ডার প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটির ৬৮ হাজার ৬৪০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। দুই কোম্পানিরই পরিচালক হিসেবে রয়েছেন আব্দুল আউয়াল মিন্টু, তাবিথ আউয়াল ও তাসফির এম আউয়াল। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানা গেছে। 

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কেঅ্যান্ডকিউর শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৬ পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ২৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১১ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯২ টাকা ৯৮ পয়সায়। 

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৯ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭৬ টাকা ১৩ পয়সা। 

২০২১-২২ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কেঅ্যান্ডকিউ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯২ পয়সায়। ৩০ জুন সমাপ্ত ২০১২০-২১ হিসাব বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ দর ছিল ২৫০ টাকা ৫০ পয়সা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৯৬ টাকা ৩০ ও ২৮৬ টাকা ৮০ পয়সা।

আরও