ব্রিটেন-আয়ারল্যান্ডের মালিকানাধীন প্রতিষ্ঠান ডেল্টাপোর্ট লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৩ কোটি ৬০ লাখ ডলার বিনিয়োগে একটি পোশাক প্রস্তুতকারী কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে গতকাল ঢাকায় বেপজার নির্বাহী দপ্তরে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং ডেল্টাপোর্টের জুনাইদ ইকবাল উমেরানি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।