বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ৩৪তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। বাপেক্স পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলমের সভাপতিত্বে সভায় ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক সাধারণ সভায় কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডাররা ও পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন। সভায় শেয়ারহোল্ডার ও পর্ষদ সদস্যরা সভায় বাপেক্সের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে কোম্পানির সার্বিক কর্মকাণ্ডে আরো গতিশীলতা আনার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা দেন।